• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ‘এবি কিং’-এর অভিষেক, উঠল দেড় কোটি টাকার অনুদান জায়েদ খানের পাঠানো ১০ হাজার টাকা নিলেন না রিফাত চৌধুরী হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছ অবরোধের পর লিবিয়ার গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন ফের চালু নতুন যুদ্ধ হলে ভারত মহাসাগরেও মার্কিন জাহাজে হামলার হুমকি ইরানের যুক্তরাষ্ট্রে নতুন জোড়া পান্ডা পাঠাল চীন পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী হামলা, নিহত ১২ দুপুরে বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে ঢাকার গরম রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও মালপত্র লুটের অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে পুলিশ। সালমান মুক্তাদিরের অভিযোগ, স্থানীয় কয়েকজন তার কাছে চাঁদা দাবি করেছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় প্রতিশোধ হিসেবে তার স্টুডিওতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। হামলাকারীরা স্টুডিওর সিসি ক্যামেরাসহ বিভিন্ন যন্ত্রপাতি, মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি। ঘটনার সময় ঢাকায় ছিলেন না সালমান মুক্তাদির। খবর পেয়ে পরে তিনি ঘটনাস্থলে এসে স্টুডিও পরিদর্শন করেন। এরপর ফেসবুক লাইভে যুক্ত হয়ে স্টুডিওর ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন। স্টুডিওর এক কর্মকর্তা জানান, রাত সাড়ে ১০টার দিকে প্রায় ১০০ থেকে ১৫০ জন হঠাৎ স্টুডিওতে ঢুকে ভাঙচুর শুরু করেন। এ সময় হামলাকারীদের কয়েকজনের হাতে চাপাতি ও আগ্নেয়াস্ত্র ছিল বলে দাবি করেন তিনি। ওই কর্মকর্তা আরও জানান, হামলাকারীরা অস্ত্রের ভয় দেখিয়ে স্টুডিওতে থাকা কর্মীদের কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যায়। পাশাপাশি স্টুডিওর বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর ও তছনছ করা হয়। এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, জায়গা দখলকে কেন্দ্র করে ইসিবি চত্বরে একটি অফিসে হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ইসিবিতে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, আটক ২

যুক্তরাষ্ট্রে ‘এবি কিং’-এর অভিষেক, উঠল দেড় কোটি টাকার অনুদান

তুলি আক্তার / ৩৪ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

 ্নামকে ঘিরে গড়ে ওঠা নতুন ব্যান্ড ‘এবি কিং’ যুক্তরাষ্ট্রে প্রথম মঞ্চ পরিবেশনার মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। হিউস্টনের ওই আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে দেড় কোটি টাকার অনুদান সংগ্রহ করেছে ব্যান্ডটি।

আইয়ুব বাচ্চুর নামের ইংরেজি আদ্যাক্ষর ‘এবি’ থেকে ব্যান্ডটির নাম রাখা হয়েছে ‘এবি কিং’। এর প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে রয়েছেন এলআরবির সাবেক কি-বোর্ডিস্ট ও কণ্ঠশিল্পী এস আই টুটুল, সোলসের সাবেক লিড গিটারিস্ট ইফতেখার ইফতি, আর্বোভাইরাসের সাবেক ড্রামার নাফিজ আল আমিন এবং বেইস গিটারিস্ট আকাশ আহসান। ব্যান্ডটির ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন ইশতিয়াক এ সিদ্দিকী। অসুস্থতার কারণে বর্তমানে সময় দিতে না পারলেও শিগগিরই কি-বোর্ডিস্ট হিসেবে যুক্ত হওয়ার কথা রয়েছে সংগীত পরিচালক ইবরার টিপুর।

এই লাইনআপ নিয়েই গত ১৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের হিউস্টনের নয়না সেন্টার অডিটোরিয়ামে প্রথম মঞ্চে ওঠে ‘এবি কিং’। চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক এস আই টুটুলের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় ব্যান্ডটির অভিষেক পরিবেশনা।

মূলত সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহায়তার উদ্দেশ্যে হিউস্টনের আয়োজনটি করে সোনার বাংলা ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর এস আই টুটুল নিজের নতুন ব্যান্ডের অভিষেকের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে দেড় কোটি টাকার অনুদান সংগ্রহ করেন।

ব্যান্ডটির সদস্যদের ভাষ্য, সংগৃহীত অর্থ সোনার বাংলা ফাউন্ডেশনের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক প্রকল্পে ব্যয় করা হবে।

এবি কিংয়ের উদ্দেশ্য ও আইয়ুব বাচ্চুর সঙ্গে এর সম্পর্ক নিয়ে এস আই টুটুল বলেন, শিল্পীজীবনের দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর তিনি এমন একটি প্ল্যাটফর্ম গড়ার প্রয়োজন অনুভব করেছেন, যা ভবিষ্যতেও অন্যরা এগিয়ে নিতে পারবেন। সেই ভাবনা থেকেই সমমনা কয়েকজনকে নিয়ে ব্যান্ডটি গঠন করা হয়েছে।

তিনি আরও জানান, ‘এবি কিং’ কোনোভাবেই এলআরবির বিকল্প নয়। আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানানো এবং দেশের কিংবদন্তি শিল্পীদের গান পরিবেশনের পাশাপাশি নিজেদের মৌলিক গানও পরিবেশন করবে ব্যান্ডটি। চলতি বছর যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন শহরে ‘এবি কিং’-এর পরিবেশনার পরিকল্পনা রয়েছে।

ব্যান্ডটির ডিজিটাল কনসালট্যান্সির দায়িত্ব পালন করবে কোলাহল কমিউনিকেশন।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রতিষ্ঠিত সোনার বাংলা ফাউন্ডেশন একটি অলাভজনক প্রতিষ্ঠান। বাংলাদেশে স্বাস্থ্য, শিক্ষা ও বায়োমেডিকেল প্রকৌশলসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে কাজ করছে সংস্থাটি। কিডনি রোগীদের জন্য সাশ্রয়ী ডায়ালাইসিস সেবা, রোগ প্রতিরোধ ও প্রাথমিক শনাক্তকরণে স্ক্রিনিং এবং পরীক্ষাগার সেবার পাশাপাশি ডায়ালাইসিস প্রযুক্তিতে প্রশিক্ষণ ও গবেষণায়ও গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক বিপিসি বাংলা 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
সংগৃহীত ছবি

রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও মালপত্র লুটের অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে পুলিশ। সালমান মুক্তাদিরের অভিযোগ, স্থানীয় কয়েকজন তার কাছে চাঁদা দাবি করেছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় প্রতিশোধ হিসেবে তার স্টুডিওতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। হামলাকারীরা স্টুডিওর সিসি ক্যামেরাসহ বিভিন্ন যন্ত্রপাতি, মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি। ঘটনার সময় ঢাকায় ছিলেন না সালমান মুক্তাদির। খবর পেয়ে পরে তিনি ঘটনাস্থলে এসে স্টুডিও পরিদর্শন করেন। এরপর ফেসবুক লাইভে যুক্ত হয়ে স্টুডিওর ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন। স্টুডিওর এক কর্মকর্তা জানান, রাত সাড়ে ১০টার দিকে প্রায় ১০০ থেকে ১৫০ জন হঠাৎ স্টুডিওতে ঢুকে ভাঙচুর শুরু করেন। এ সময় হামলাকারীদের কয়েকজনের হাতে চাপাতি ও আগ্নেয়াস্ত্র ছিল বলে দাবি করেন তিনি। ওই কর্মকর্তা আরও জানান, হামলাকারীরা অস্ত্রের ভয় দেখিয়ে স্টুডিওতে থাকা কর্মীদের কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যায়। পাশাপাশি স্টুডিওর বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর ও তছনছ করা হয়। এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, জায়গা দখলকে কেন্দ্র করে ইসিবি চত্বরে একটি অফিসে হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।