নিজস্ব প্রতিবেদক:
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক অভিযান শুরু করলে ভারত মহাসাগরসহ বিভিন্ন আন্তর্জাতিক জলপথে মার্কিন যুদ্ধজাহাজ ও ডেস্ট্রয়ারে হামলার হুমকি দিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক বিষয়ক উপমন্ত্রী আলী মোহাম্মাদী এ হুঁশিয়ারি দিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি নিয়ে বক্তব্যের জবাবে মোহাম্মাদী বলেন, ট্রাম্প যদি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন এলাকা মনে করেন, তাহলে সেখানে মার্কিন যুদ্ধজাহাজ দেখা যাচ্ছে না কেন। যুক্তরাষ্ট্রকে সেখানে একটি যুদ্ধজাহাজ পাঠানোর চ্যালেঞ্জও জানান তিনি।
মোহাম্মাদী বলেন, ওয়াশিংটন নতুন করে যুদ্ধ শুরু করলে ইরানের প্রতিক্রিয়া শুধু হরমুজ প্রণালির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ভারত মহাসাগরে থাকা মার্কিন রণতরিগুলোও ইরানের সম্ভাব্য হামলার লক্ষ্য হতে পারে।
সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়েছে। এর আগে ইরান হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজ নিয়ে বিধিনিষেধ আরোপের কথা জানিয়েছে এবং ওই জলপথে মার্কিন সামরিক উপস্থিতি নিয়েও একাধিকবার সতর্ক করেছে।
এদিকে ইরানের কর্মকর্তারা হরমুজ প্রণালি নিয়ে কূটনৈতিক সমাধানের কথাও জানিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমালে ও অবরোধ তুলে নিলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তেহরান প্রস্তুত।
আইআরজিসির সর্বশেষ হুঁশিয়ারি এমন এক সময়ে এলো, যখন হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়ে
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক বিপিসি বাংলা