• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন টিম্বারকে বিশ্রাম, ইপ্সউইচের বিপক্ষে আর্সেনালের দারুণ জয় সিগারেট উৎপাদনে ব্যবহৃত ব্যান্ডরোলের অপব্যবহার এবং ভ্যাট চালান ছাড়া পণ্য বিক্রির মাধ্যমে সরকারের প্রায় সাড়ে ৭২ কোটি টাকা রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন করেছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ পর্তুগালে শিক্ষার্থীদের রেসিডেন্সে নতুন শর্ত পূর্ণিমার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, বয়স যেন শুধুই সংখ্যা

গাজীপুরে সওজ সচিবের বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক / ১২৭ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬
ছবিতে সওজ সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক
ছবিতে সওজ সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক

নিজস্ব প্রতিবেদক || বিপিসি বাংলা অনলাইন ডেস্ক।

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে নিম গাছের চারা রোপণ করলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।

২০ জুন ২০২৬ (শনিবার): বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ গাজীপুরে বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মানিত সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ৩৫ কিলোমিটার এলাকায়, বাংলাদেশ বিমান বাহিনী সংলগ্ন মহাসড়কের পার্শ্বে একটি নিম গাছের চারা রোপণ করেন।

সওজ সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক

ছবিতে সওজ সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সরকার ঘোষিত বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সড়ক ও মহাসড়কের পাশে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ হ্রাস এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি দীর্ঘমেয়াদে পরিবেশগত ইতিবাচক প্রভাব সৃষ্টি করা সম্ভব হবে।

ছবিতে সওজ সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক

ছবিতে সওজ সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের বৃক্ষরোপণ কমিটির সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন এ.কে.এম আজাদ রহমান, ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী, উপ-বিভাগীয় প্রকৌশলী এবং উপ-সহকারী প্রকৌশলীগণ।
এ সময় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। সরকারের বৃহৎ এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশে সবুজায়ন সম্প্রসারণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে দেশের পরিবেশগত উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category