• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন টিম্বারকে বিশ্রাম, ইপ্সউইচের বিপক্ষে আর্সেনালের দারুণ জয় সিগারেট উৎপাদনে ব্যবহৃত ব্যান্ডরোলের অপব্যবহার এবং ভ্যাট চালান ছাড়া পণ্য বিক্রির মাধ্যমে সরকারের প্রায় সাড়ে ৭২ কোটি টাকা রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন করেছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ পর্তুগালে শিক্ষার্থীদের রেসিডেন্সে নতুন শর্ত পূর্ণিমার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, বয়স যেন শুধুই সংখ্যা

সাঁকো বর্ষসেরা পুরস্কার-২০২৫-এ সম্মানিত সাহিত্য সম্পাদক সুলেখা আক্তার শান্তা

শাকুর মাহমুদ চৌধুরী, (উখিয়া) কক্সবাজার প্রতিনিধি / ১৫১ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

সাঁকো-২১- এর উদ্যোগে আয়োজিত ‘সাঁকো বর্ষসেরা পুরস্কার-২০২৫’ প্রদান অনুষ্ঠান জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) নিউ ইস্কাটনের ‘স্বপ্নধারা’ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গুণী ব্যক্তিদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে দৈনিক সকালের সময় পত্রিকার সাহিত্য সম্পাদক ও সাহিত্যিক সুলেখা আক্তার শান্তা সাহিত্য সম্পাদনার ক্ষেত্রে দক্ষতা, নিষ্ঠা ও সফল ভূমিকার স্বীকৃতি হিসেবে বিশেষ ‘সাঁকো বর্ষসেরা পুরস্কার-২০২৫’ অর্জন করেন। তার এই অর্জনে সাহিত্যাঙ্গন ও গণমাধ্যম সংশ্লিষ্টদের মাঝে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি প্রকাশ করতে গিয়ে সুলেখা আক্তার শান্তা বলেন, সাহিত্য সম্পাদক হিসেবে এমন সম্মাননা আমাকে অত্যন্ত আনন্দিত করেছে। এই অর্জন আমার দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে এবং আগামীতে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জুগিয়েছে। আমি আয়োজক সংগঠন সাঁকো-২১-এর সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
তিনি আরও বলেন, কর্তৃপক্ষের আন্তরিকতা, দূরদর্শিতা ও মহৎ উদ্যোগ প্রশংসার দাবি রাখে। ভবিষ্যতেও এমন সৃজনশীল ও সাহিত্যবান্ধব আয়োজন অব্যাহত থাকবে- এটাই প্রত্যাশা। বর্তমানে সুলেখা আক্তার শান্তা দৈনিক সকালের সময় পত্রিকায় সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এস. এম. মজিবুর রহমান। সভাপতিত্ব করেন সাঁকো-২১ এর সভাপতি মো. ইকবাল আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব ফারজানা করিম, কবি ও শিশু সাহিত্যিক স. ম. শামসুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মনিরুজ্জামান এবং বিআইডব্লিউটিএ-এর যুগ্ম পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি, গবেষক ও রাষ্ট্রচিন্তক মুহাম্মদ আনোয়ার হোসেন এবং সাঁকো-২১ এর সাধারণ সম্পাদক রিনু রিয়াজ।
পুরো অনুষ্ঠানজুড়ে ছিল কবিতা পাঠ “১০ কবির আনন্দ আয়োজন” দর্শক পর্ব ও আমন্ত্রিত অতিথিদের বক্তব্য। অনুষ্ঠানটির মূল আকর্ষণ ছিল ‘সাঁকো বর্ষসেরা পুরস্কার-২০২৫’ প্রদান ও সম্মাননা পর্ব, যা উপস্থিত অতিথিদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category