• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ‘এবি কিং’-এর অভিষেক, উঠল দেড় কোটি টাকার অনুদান জায়েদ খানের পাঠানো ১০ হাজার টাকা নিলেন না রিফাত চৌধুরী হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছ অবরোধের পর লিবিয়ার গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন ফের চালু নতুন যুদ্ধ হলে ভারত মহাসাগরেও মার্কিন জাহাজে হামলার হুমকি ইরানের যুক্তরাষ্ট্রে নতুন জোড়া পান্ডা পাঠাল চীন পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী হামলা, নিহত ১২ দুপুরে বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে ঢাকার গরম রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও মালপত্র লুটের অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে পুলিশ। সালমান মুক্তাদিরের অভিযোগ, স্থানীয় কয়েকজন তার কাছে চাঁদা দাবি করেছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় প্রতিশোধ হিসেবে তার স্টুডিওতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। হামলাকারীরা স্টুডিওর সিসি ক্যামেরাসহ বিভিন্ন যন্ত্রপাতি, মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি। ঘটনার সময় ঢাকায় ছিলেন না সালমান মুক্তাদির। খবর পেয়ে পরে তিনি ঘটনাস্থলে এসে স্টুডিও পরিদর্শন করেন। এরপর ফেসবুক লাইভে যুক্ত হয়ে স্টুডিওর ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন। স্টুডিওর এক কর্মকর্তা জানান, রাত সাড়ে ১০টার দিকে প্রায় ১০০ থেকে ১৫০ জন হঠাৎ স্টুডিওতে ঢুকে ভাঙচুর শুরু করেন। এ সময় হামলাকারীদের কয়েকজনের হাতে চাপাতি ও আগ্নেয়াস্ত্র ছিল বলে দাবি করেন তিনি। ওই কর্মকর্তা আরও জানান, হামলাকারীরা অস্ত্রের ভয় দেখিয়ে স্টুডিওতে থাকা কর্মীদের কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যায়। পাশাপাশি স্টুডিওর বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর ও তছনছ করা হয়। এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, জায়গা দখলকে কেন্দ্র করে ইসিবি চত্বরে একটি অফিসে হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ইসিবিতে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, আটক ২

ইসিবিতে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, আটক ২

তুলি আক্তার / ২৮ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: 

রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজ এলাকায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে পুলিশ।

ঘটনার সময় সালমান মুক্তাদির ঢাকায় ছিলেন না। খবর পেয়ে পরে ঘটনাস্থলে গিয়ে স্টুডিওর পরিস্থিতি ও ক্ষয়ক্ষতি দেখেন তিনি। এরপর নিজের ফেসবুক পেজে লাইভে এসে স্টুডিওর ভাঙচুরের চিত্র তুলে ধরেন।

পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সালমান মুক্তাদির বলেন, তাকে জানানো হয়েছে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে হামলা হয়েছে। তবে তার দাবি, তার কাছে সরাসরি কোনো চাঁদা চাওয়া হয়নি। তার ধারণা, হামলাকারীদের মূল লক্ষ্য ছিল ভবনের মালিক; তিনি মাঝখানে পড়ে গেছেন।

সালমান আরও বলেন, যারা হামলা করেছে তারা হয়তো জানত না যে ওই জায়গায় তার স্টুডিও রয়েছে। হামলায় তার দীর্ঘদিনের স্বপ্ন ও সৃজনশীল কাজের জায়গাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।

স্টুডিওর এক কর্মকর্তার অভিযোগ, প্রায় ১০০ থেকে ১৫০ জনের একটি দল হঠাৎ সেখানে ঢুকে ভাঙচুর শুরু করে। তাদের কয়েকজনের হাতে ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ছিল বলেও দাবি করেন তিনি। পরিস্থিতি আশঙ্কাজনক দেখে স্টুডিওর কর্মকর্তারা টয়লেটে গিয়ে আত্মগোপন করেন। পরে হামলাকারীরা সেখানে গিয়ে ভয় দেখিয়ে তাদের মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া স্টুডিওতে থাকা বিভিন্ন শুটিং সরঞ্জাম, সিসিটিভি ক্যামেরাসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি লুট করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে হামলায় স্টুডিওর কোনো কর্মকর্তা বা কর্মচারী আহত হননি বলে জানা গেছে।

এদিকে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, ইসিবি চত্বরের একটি অফিসে জায়গা দখলকে কেন্দ্র করে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশের পক্ষ থেকে চাঁদাবাজির অভিযোগের বিষয়টি নিশ্চিত করা হয়নি। ডিএমপির ক্যান্টনমেন্ট অঞ্চলের সহকারী কমিশনারও জানিয়েছেন, নিউগিনি প্রপার্টিজের সঙ্গে পাশের জমির মালিকের বিরোধকে কেন্দ্র করেই হামলার ঘটনা ঘটেছে।

ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি সালমান মুক্তাদির। তবে স্টুডিওর কার্যক্রম বন্ধ না করে দেশে বা বিদেশে থেকেও কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।

তুলি আক্তার/অনলাইন ডেস্ক বিপিসি বাংলা    

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
সংগৃহীত ছবি

রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও মালপত্র লুটের অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে পুলিশ। সালমান মুক্তাদিরের অভিযোগ, স্থানীয় কয়েকজন তার কাছে চাঁদা দাবি করেছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় প্রতিশোধ হিসেবে তার স্টুডিওতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। হামলাকারীরা স্টুডিওর সিসি ক্যামেরাসহ বিভিন্ন যন্ত্রপাতি, মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি। ঘটনার সময় ঢাকায় ছিলেন না সালমান মুক্তাদির। খবর পেয়ে পরে তিনি ঘটনাস্থলে এসে স্টুডিও পরিদর্শন করেন। এরপর ফেসবুক লাইভে যুক্ত হয়ে স্টুডিওর ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন। স্টুডিওর এক কর্মকর্তা জানান, রাত সাড়ে ১০টার দিকে প্রায় ১০০ থেকে ১৫০ জন হঠাৎ স্টুডিওতে ঢুকে ভাঙচুর শুরু করেন। এ সময় হামলাকারীদের কয়েকজনের হাতে চাপাতি ও আগ্নেয়াস্ত্র ছিল বলে দাবি করেন তিনি। ওই কর্মকর্তা আরও জানান, হামলাকারীরা অস্ত্রের ভয় দেখিয়ে স্টুডিওতে থাকা কর্মীদের কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যায়। পাশাপাশি স্টুডিওর বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর ও তছনছ করা হয়। এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, জায়গা দখলকে কেন্দ্র করে ইসিবি চত্বরে একটি অফিসে হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।