• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন টিম্বারকে বিশ্রাম, ইপ্সউইচের বিপক্ষে আর্সেনালের দারুণ জয় সিগারেট উৎপাদনে ব্যবহৃত ব্যান্ডরোলের অপব্যবহার এবং ভ্যাট চালান ছাড়া পণ্য বিক্রির মাধ্যমে সরকারের প্রায় সাড়ে ৭২ কোটি টাকা রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন করেছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ পর্তুগালে শিক্ষার্থীদের রেসিডেন্সে নতুন শর্ত পূর্ণিমার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, বয়স যেন শুধুই সংখ্যা

নবীনগরে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

Reporter Name / ১০ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

নিজস্ব  প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মো. সোহেল মিয়া (৩৫) নামে সাবেক এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নবীনগর বাজার এলাকার নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার সোহেল মিয়া উপজেলার ৭ নম্বর নবীনগর পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ ডিসেম্বর নবীনগর-রাধিকা সড়কের কনিকারা সেতু এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের জড়ো হওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে পরদিন সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

মামলাটির তদন্তে সোহেল মিয়ার সংশ্লিষ্টতার তথ্য-প্রমাণ পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তবে সোহেল মিয়ার পরিবারের দাবি, তাকে ভুয়া, মিথ্যা ও বানোয়াট মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সোহেল মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়ে
 তুলি আক্তার /অনলাইন ডেস্ক বিপিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category