• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
টিম্বারকে বিশ্রাম, ইপ্সউইচের বিপক্ষে আর্সেনালের দারুণ জয় সিগারেট উৎপাদনে ব্যবহৃত ব্যান্ডরোলের অপব্যবহার এবং ভ্যাট চালান ছাড়া পণ্য বিক্রির মাধ্যমে সরকারের প্রায় সাড়ে ৭২ কোটি টাকা রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন করেছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ পর্তুগালে শিক্ষার্থীদের রেসিডেন্সে নতুন শর্ত পূর্ণিমার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, বয়স যেন শুধুই সংখ্যা ঘুমাতে গেলেই দুশ্চিন্তা? যেভাবে কাটাবেন ‘স্লিপ অ্যাংজাইটি’ শিরোনাম: সুদমুক্ত সহায়তার মহৎ শিক্ষা কর্জে হাসানা ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং গণেশ উৎসবে দিশার পোশাক ঘিরে বিতর্ক, উঠল ড্রেস কোডের প্রশ্ন

খালিয়াজুড়ীতে ডোবায় ডুবে চাচাতো দুই শিশুর মৃত্যু

তুলি আক্তার / ১০ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক :

নেত্রকোনার খালিয়াজুড়ীতে ডোবায় জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার জাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো—জাহেরপুর গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে ওবায়দুল্লাহ (৫) এবং একই গ্রামের মো. সেকুল মিয়ার ছেলে শাহাদত (সাড়ে ৪)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বিদ্যালয়ের সামনে খেলতে যায় ওবায়দুল্লাহ ও শাহাদত। একপর্যায়ে বিদ্যালয়ের সামনে মাটি কাটার পর তৈরি হওয়া ডোবায় জমে থাকা পানিতে পড়ে যায় তারা।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

খালিয়াজুড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. মনজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক বিপিসি 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category