• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন টিম্বারকে বিশ্রাম, ইপ্সউইচের বিপক্ষে আর্সেনালের দারুণ জয় সিগারেট উৎপাদনে ব্যবহৃত ব্যান্ডরোলের অপব্যবহার এবং ভ্যাট চালান ছাড়া পণ্য বিক্রির মাধ্যমে সরকারের প্রায় সাড়ে ৭২ কোটি টাকা রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন করেছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ পর্তুগালে শিক্ষার্থীদের রেসিডেন্সে নতুন শর্ত পূর্ণিমার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, বয়স যেন শুধুই সংখ্যা

পর্তুগালে শিক্ষার্থীদের রেসিডেন্সে নতুন শর্ত

তুলি আক্তার / ৮ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিনিধি:

ইউরোপের দক্ষিণাঞ্চলীয় দেশ পর্তুগালে বিদেশিদের রেসিডেন্স পাওয়ার নিয়মে বড় পরিবর্তন এসেছে। নতুন অভিবাসন আইনে নির্দিষ্ট শিক্ষা ও প্রশিক্ষণভিত্তিক রেসিডেন্সের ক্ষেত্রে দেশটির ভেতর থেকে আবেদন করার আগের সুযোগ সীমিত করা হয়েছে।

গত ১০ সেপ্টেম্বর সরকারি গেজেটে নতুন বিধান প্রকাশের পর ১১ সেপ্টেম্বর থেকে তা কার্যকর হয়েছে। এর ফলে পর্তুগালের অভিবাসন আইনের আর্টিকেল ৯২-এর ৪ নম্বর অনুচ্ছেদ বাতিল করা হয়েছে।

নতুন নিয়মে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী এবং CITE লেভেল ৪ কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের আর্টিকেল ৯২-এর আওতায় রেসিডেন্স পারমিট পেতে হলে আগে থেকেই রেসিডেন্স ভিসা থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, SNS বা বৈধ স্বাস্থ্যবীমাসহ অন্যান্য আইনি শর্তও পূরণ করতে হবে।

এর ফলে শিক্ষা ও প্রশিক্ষণভিত্তিক রেসিডেন্সের জন্য পর্তুগালের ভেতর থেকে আবেদন করার আগের সুযোগ অনেকটাই সীমিত হয়েছে। তবে আর্টিকেল ৯২ পুরোপুরি বাতিল করা হয়নি। নতুন শর্ত পূরণ সাপেক্ষে এর আওতায় রেসিডেন্সের সুযোগ বহাল রয়েছে।

নতুন আইনে রেসিডেন্স আবেদনের বিষয়ে সাধারণত ৯০ দিনের মধ্যে সিদ্ধান্ত দেওয়ার কথা বলা হয়েছে। বিশেষ পরিস্থিতিতে এই সময়সীমা আরও ৩০ দিন বাড়ানো যেতে পারে।

এ অবস্থায় পর্তুগালে পড়াশোনা বা প্রশিক্ষণের জন্য যেতে আগ্রহীদের দেশ ছাড়ার আগেই প্রয়োজনীয় ভিসা, কোর্সের ধরন এবং রেসিডেন্স পাওয়ার যোগ্যতা সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক বিপিসি বাংলা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category