গাজীপুরের টঙ্গীতে ২১ মামলার আসামি ও কথিত মাদক সম্রাজ্ঞী রুনা আক্তারকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে টঙ্গীর কেরানীরটেক বস্তি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) টঙ্গী পূর্ব থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, কেরানীরটেক এলাকায় রুনা আক্তারের অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয়। পরে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২১টি মামলা রয়েছে।
পুলিশ আরও জানায়, দীর্ঘদিন পলাতক থেকে রুনা মাদক কারবার চালিয়ে আসছিলেন। গাজীপুর ও কক্সবাজারের মাদক রুট পরিচালনার সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে বলে পুলিশের দাবি।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, রুনার বিরুদ্ধে ২১টি মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
তুলি আক্তার/অনলাইন ডেস্ক বিপিসি