• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
টিম্বারকে বিশ্রাম, ইপ্সউইচের বিপক্ষে আর্সেনালের দারুণ জয় সিগারেট উৎপাদনে ব্যবহৃত ব্যান্ডরোলের অপব্যবহার এবং ভ্যাট চালান ছাড়া পণ্য বিক্রির মাধ্যমে সরকারের প্রায় সাড়ে ৭২ কোটি টাকা রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন করেছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ পর্তুগালে শিক্ষার্থীদের রেসিডেন্সে নতুন শর্ত পূর্ণিমার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, বয়স যেন শুধুই সংখ্যা ঘুমাতে গেলেই দুশ্চিন্তা? যেভাবে কাটাবেন ‘স্লিপ অ্যাংজাইটি’ শিরোনাম: সুদমুক্ত সহায়তার মহৎ শিক্ষা কর্জে হাসানা ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং গণেশ উৎসবে দিশার পোশাক ঘিরে বিতর্ক, উঠল ড্রেস কোডের প্রশ্ন

আবারও বাড়ল সোনার দাম, ভরি ছাড়াল ২ লাখ ৩২ হাজার টাকা

তুলি আক্তার / ৯ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিবেদক:

টানা তিন দফা দাম কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের ভালো মানের সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ার কারণে দেশের বাজারেও সোনার দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৩৩ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৭৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছিল। একইভাবে ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।

এর আগে ৯ সেপ্টেম্বরও ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ১ হাজার ১০৮ টাকা কমানো হয়েছিল। আর ৬ সেপ্টেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমানো হয়েছিল ২ হাজার ২১৬ টাকা।

টানা কয়েক দফা কমার পর এবার আবারও সোনার দাম বাড়ায় দেশের বাজারে মূল্যবান এই ধাতুটির দামে নতুন করে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক বিপিসি 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category