• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
টিম্বারকে বিশ্রাম, ইপ্সউইচের বিপক্ষে আর্সেনালের দারুণ জয় সিগারেট উৎপাদনে ব্যবহৃত ব্যান্ডরোলের অপব্যবহার এবং ভ্যাট চালান ছাড়া পণ্য বিক্রির মাধ্যমে সরকারের প্রায় সাড়ে ৭২ কোটি টাকা রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন করেছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ পর্তুগালে শিক্ষার্থীদের রেসিডেন্সে নতুন শর্ত পূর্ণিমার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, বয়স যেন শুধুই সংখ্যা ঘুমাতে গেলেই দুশ্চিন্তা? যেভাবে কাটাবেন ‘স্লিপ অ্যাংজাইটি’ শিরোনাম: সুদমুক্ত সহায়তার মহৎ শিক্ষা কর্জে হাসানা ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং গণেশ উৎসবে দিশার পোশাক ঘিরে বিতর্ক, উঠল ড্রেস কোডের প্রশ্ন

অস্ত্রোপচারের পরদিন লিজার মৃত্যু, পুরুষ পরিচয়ে হাসপাতালে ভর্তি ছিলেন

তুলি আক্তার / ৮ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে স্তন অস্ত্রোপচারের পর রোজি আক্তার লিজা (৩১) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে অস্ত্রোপচার হওয়ার পর রোববার (৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

লিজা বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুর রব হাওলাদারের মেয়ে। পরিবারের সদস্যদের ভাষ্য, লিজা দীর্ঘদিন ধরে পুরুষের মতো জীবনযাপন করতেন এবং নিজেকে পুরুষ হিসেবে প্রতিষ্ঠিত করার ইচ্ছা প্রকাশ করতেন।

জানা গেছে, অস্ত্রোপচারের জন্য গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর পান্থপথের ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতালে ‘সরফরাজ’ নামে পুরুষ পরিচয়ে ভর্তি করা হয় লিজাকে। শনিবার বিকেলে তার স্তন অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর শারীরিক অবস্থার অবনতি হলে রোববার ভোরে তার মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা যায়, লিজা ছোটবেলা থেকেই ছেলেদের মতো চুল রাখতেন এবং তাদের মতো পোশাক ও চলাফেরা করতেন। তাকে অতীতে দুইবার বিয়ে দেওয়া হলেও কোনো সংসারই টেকেনি। পরিবারের সদস্যদের দাবি, পুরুষদের সঙ্গে সংসার করার বিষয়ে লিজার আগ্রহ ছিল না।

লিজার সঙ্গে জেনিফা আক্তার নামে এক তরুণীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। জেনিফা নিয়মিত লিজার বাড়িতে যাতায়াত করতেন এবং তারা একসঙ্গে থাকতেন। জেনিফার ভাষ্য, লিজা ঢাকায় হরমোন থেরাপি নিচ্ছিলেন এবং পরবর্তী ধাপ হিসেবে অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেন।

জেনিফা জানান, লিজার স্তন অস্ত্রোপচারের জন্য তার পরিবার ১ লাখ ৫০ হাজার টাকা দেয়। ওই অর্থ দিয়ে ৩ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের সম্মতিতে জেনিফা নিজেকে লিজার ‘স্ত্রী’ পরিচয় দিয়ে অস্ত্রোপচারের সম্মতিপত্রে স্বাক্ষর করেন বলেও জানান তিনি।

তবে লিজার বাবা আব্দুর রব হাওলাদার দাবি করেন, জেনিফা অস্ত্রোপচারের সম্মতিপত্রে স্বাক্ষর করবেন—এ বিষয়ে তিনি কিছুই জানতেন না। এমনকি হাসপাতালে লিজাকে ‘সরফরাজ’ নামে ভর্তি করার বিষয়টিও তার জানা ছিল না।

তিনি বলেন, লিজা অস্ত্রোপচারের পর পুরুষ হয়ে জেনিফাকে বিয়ে করবেন—এমন কথা তিনি মেয়ের মায়ের কাছ থেকে শুনেছিলেন। তবে পরিবারের বিভিন্ন সিদ্ধান্তে তাকে অবহিত করা হতো না বলেও দাবি করেন তিনি।

লিজার মা ফজিলা বেগম বলেন, ছোটবেলা থেকেই তার মেয়ে কোনো ছেলেকে পছন্দ করত না। পরিবারের পক্ষ থেকে দুইবার বিয়ে দেওয়া হলেও কোনো সংসার করেনি। জেনিফাকে দীর্ঘদিন ধরে লিজার ঘনিষ্ঠ বান্ধবী হিসেবে দেখেছেন তারা। এ কারণে অস্ত্রোপচারের বিষয়েও জেনিফার ওপর দায়িত্ব দেওয়া হয়েছিল।

এদিকে হাসপাতালের মৃত্যু সনদে লিজাকে ‘সরফরাজ’ নামে পুরুষ পরিচয়ে ৩ সেপ্টেম্বর ভর্তি করার তথ্য উল্লেখ রয়েছে।

হাসপাতালের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে একজন কর্মকর্তা বিষয়টি হাসপাতালের জিএম বিশ্বজিত বৈদ্যের সঙ্গে কথা বলতে বলেন। পরে বিশ্বজিত বৈদ্য রোগী ভর্তির চিকিৎসক ডা. মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।

ডা. মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পরে কথা বলবেন জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করেন। পরবর্তী সময়ে একাধিকবার ফোন করা হলেও তিনি আর কল রিসিভ করেননি।

অস্ত্রোপচারের পর লিজার মৃত্যুর কারণ এবং চিকিৎসা-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

তুলি আক্তার/অনলাইন ডেস্ক বিপিসি বাংলা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category