বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

ট্রাম্পের সতর্ক বার্তা, ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা নিয়ে অনিশ্চয়তা

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৫ বার

ইরানের সঙ্গে হওয়া সমঝোতা এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, চুক্তির শর্তে সন্তুষ্ট না হলে বা ইরান প্রতিশ্রুতি অনুযায়ী আচরণ না করলে সামরিক পদক্ষেপ পুনরায় নেওয়া হতে পারে এবং প্রয়োজনে ইরানে আবারও হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র।

বুধবার (১৭ জুন) জি-৭ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এটি কোনো চূড়ান্ত চুক্তি নয়, বরং একটি সমঝোতা স্মারক। তার ভাষায়, “আমি যদি এটি পছন্দ না করি বা তারা সঠিকভাবে আচরণ না করে, তাহলে আমরা আবার তাদের ওপর হামলা চালাব।”

আগামী শুক্রবার (১৯ জুন) জেনেভায় আনুষ্ঠানিক চুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তার আগে ট্রাম্পের এমন মন্তব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

ট্রাম্প আরও বলেন, সমঝোতা স্মারকে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে তুলে নেওয়ার কোনো বিষয় নেই। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

ইরানের পুনর্গঠনের জন্য ৩০০ বিলিয়ন ডলারের তহবিল যুক্তরাষ্ট্র দেবে—এমন খবরও তিনি নাকচ করে দিয়েছেন। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র কোনো অর্থ দিচ্ছে না এবং কোনো ধরনের বিনিয়োগও করছে না। তার মতে, চাইলে উপসাগরীয় দেশগুলো ইরানে বিনিয়োগ করতে পারে।

সূত্র অনুযায়ী, আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category