সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

বেলাবো থানা পুলিশের অভিযানে ১৪ মাদক ব্যবসায়ী ও সেবী গ্রেফতার

মোঃ ফরিদ উজ জামান নরসিংদী প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৩৬ বার

নরসিংদীর বেলাবো উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৪ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেফতার করেছে বেলাবো থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুন ২০২৬) বেলাবো থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসা ও মাদকসেবনের সঙ্গে জড়িত ১৪ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বেলাবো থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category