• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন টিম্বারকে বিশ্রাম, ইপ্সউইচের বিপক্ষে আর্সেনালের দারুণ জয় সিগারেট উৎপাদনে ব্যবহৃত ব্যান্ডরোলের অপব্যবহার এবং ভ্যাট চালান ছাড়া পণ্য বিক্রির মাধ্যমে সরকারের প্রায় সাড়ে ৭২ কোটি টাকা রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন করেছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ পর্তুগালে শিক্ষার্থীদের রেসিডেন্সে নতুন শর্ত পূর্ণিমার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, বয়স যেন শুধুই সংখ্যা

বিআরটিএ অনলাইন ব্যাংকিং চুক্তিতে অতিরিক্ত ব্যয়ের অনুমোদন

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা / ৮১ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

যানবাহনের কর ও ফি আদায়ের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনলাইন ব্যাংকিং ব্যবস্থার চলমান চুক্তিতে অতিরিক্ত ২১ কোটি ৪২ লাখ ৭৮ হাজার ৭৫০ টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার (১৭ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সভা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৬ জুন সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের মাধ্যমে বিআরটিএ-এর সব ধরনের কর ও ফি অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আদায়ের জন্য সার্ভিস প্রোভাইডার হিসেবে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস) নিয়োগ দেওয়া হয়। চুক্তি অনুযায়ী প্রতি ট্রানজেকশনের জন্য ৪৫ দশমিক ৩৫ টাকা নির্ধারণ করা হয়।

সে সময় মোট প্রায় ৪ কোটি ৫০ লাখ লেনদেন ধরে ৫ বছরের জন্য চুক্তির মোট মূল্য ধরা হয়েছিল ২১৮ কোটি ৭১ লাখ ৫০ হাজার টাকা। চুক্তির মেয়াদ ২০২৬ সালের ১৬ জুলাই শেষ হওয়ার কথা রয়েছে।

তবে সাম্প্রতিক সময়ে মোটরযানের কর ও ফি আদায়ের লেনদেন উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় অতিরিক্ত প্রায় ৪৫ লাখ ট্রানজেকশনের হিসাব ধরা হয়েছে। এতে করে বিদ্যমান চুক্তির সঙ্গে আরও ২১ কোটি ৪২ লাখ ৭৮ হাজার ৭৫০ টাকা যুক্ত হয়েছে।

ফলে সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে প্রায় ২৪০ কোটি ১৪ লাখ ২৮ হাজার ৭৫০ টাকা। এ সংশোধন মূল চুক্তিমূল্যের তুলনায় প্রায় ৯ দশমিক ৮ শতাংশ বেশি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২২ সালের ডিসেম্বরে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও মালিকানা বদলসহ বিভিন্ন সেবা সহজীকরণের কারণে অনলাইন লেনদেন বৃদ্ধি পায়। পাশাপাশি বিভিন্ন সময় কর ও ফি’র বিলম্বজনিত জরিমানা মওকুফ করায় লেনদেনের চাপ আরও বেড়ে যায়, যার ফলে অতিরিক্ত ব্যয়ের প্রয়োজন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category