বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

সুন্দরবনে পর্যটকদের ওপর হামলার চেষ্টা, কোস্ট গার্ডের অভিযানে আটক ২

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৫ বার

সুন্দরবন এলাকায় পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টাকালে দুই দুষ্কৃতকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সংস্থাটির মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সোমবার ভোর ৪টার দিকে খুলনার দাকোপ থানা-এর ঢাংমারী খাল সংলগ্ন একটি রিসোর্টে অবস্থানরত পর্যটকদের লক্ষ্য করে একদল দুষ্কৃতকারী হামলা চালায়। তারা জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে লুটপাটের চেষ্টা করে। তবে রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে ধাওয়া করলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।

ঘটনার পর রিসোর্ট কর্তৃপক্ষ কোস্ট গার্ডকে অবহিত করলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযান চালানো হয়। সোমবার বিকেল ৫টার দিকে ঢাংমারী খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড।

অভিযান চলাকালে ডাকাতির চেষ্টায় জড়িত থাকার অভিযোগে রাজন সরদার (২৫) ও রতন সরদার (১৪) নামে দুইজনকে আটক করা হয়। তারা উভয়েই খুলনা জেলার দাকোপ এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category