বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

দেশে হামে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১২ বার

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬১৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে বলা হয়, গত একদিনে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগে ২ জন এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বরিশাল বিভাগে হামে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৪৩২ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৬ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ১ হাজার ৪৮৯ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত দেশে মোট ৭ হাজার ১৫০ জনের হাম শনাক্ত হয়েছে এবং ৫৩ হাজার ৫৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।

এছাড়া একই সময়ের মধ্যে সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৩৮ হাজার ৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৩৩ হাজার ৮৩২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের সময়মতো টিকা প্রদান নিশ্চিত করা এবং আক্রান্ত ব্যক্তিদের দ্রুত চিকিৎসার আওতায় আনা গেলে হাম সংক্রমণ ও মৃত্যুহার অনেকটাই কমানো সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category