২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সোমবার সংগঠনটি ফেসবুকে এ কর্মসূচির ঘোষণা দেয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৫ মে ২০২৬ তারিখে রাজধানীর শাপলা চত্বরে বিকেল ৩টা ৩০ মিনিটে মানববন্ধন অনুষ্ঠিত হবে। এতে ২০১৩ সালের ওই ঘটনাকে কেন্দ্র করে বিচারের দাবি জানানো হবে।
একই সঙ্গে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনাকে ঘিরে প্রথমবারের মতো তথ্যচিত্র ও দলিলভিত্তিক প্রদর্শনীর আয়োজন করছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। সংগঠনটি জানিয়েছে, ৫ ও ৬ মে রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
প্রদর্শনীতে ঘটনাস্থলের আলোকচিত্র, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা, প্রামাণ্য দলিল, সংবাদ প্রতিবেদন এবং শহীদদের স্মৃতিচারণ উপস্থাপন করা হবে। পাশাপাশি তথ্যচিত্র প্রদর্শন ও সংক্ষিপ্ত আলোচনা পর্বও থাকবে বলে জানানো হয়েছে।
সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়, ২০১৩ সালের ওই ঘটনার বিচার ও স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যেই এই আয়োজন করা হচ্ছে।
Leave a Reply