বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

ঝিনাইদহে টিনশেড বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১ বার

ঝিনাইদহ শহরের পাগলাকানাই জামে মসজিদ এলাকার সায়াদাতিয়া সড়কের পাশের একটি টিনশেড বাসা থেকে খুশি খাতুন (১৮) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত খুশি খাতুন সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার আদালতপুর গ্রামের শহিদুল মোড়লের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৩ দিন আগে এক যুবক স্বামী-স্ত্রী পরিচয়ে মাসিক এক হাজার টাকা ভাড়ায় ওই বাসাটি ভাড়া নেন। মঙ্গলবার সকাল থেকে ঘরের দরজা বন্ধ থাকায় বাড়ির মালিকের সন্দেহ হয়। পরে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরে প্রবেশ করলে দেখা যায়, তরুণীর হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ মেঝেতে পড়ে আছে। এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় স্বামী পরিচয়দানকারী যুবক পলাতক রয়েছেন। পুলিশের ধারণা, ওই যুবকই তরুণীকে হত্যা করে পালিয়ে গেছে।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বালিশ চাপা দিয়ে তরুণীকে হত্যা করা হয়ে থাকতে পারে। নিহত তরুণী একটি হোটেলে কাজ করতেন বলেও জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category