বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

কাজিরহাটে ৭৯ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

নিজস্ব প্রতিবেদক, বিপিসি বাংলা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৩৬ বার

​বরিশালের কাজিরহাট থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, কাজিরহাট থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আনিসুর রহমান-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। গ্রেফতারকৃতরা হলেন রিফাত হাওলাদার (২৫), পিতা- হানিফ হাওলাদার, সাং- চর উদয়পুর। মো: রাসেল (৩৫), পিতা- মৃত আজমুল হোসেন, সাং- চরসোনাপুর। উভয়ই কাজিরহাট থানার বাসিন্দা। তল্লাশি চালিয়ে আসামিদের হেফাজত থেকে মোট ৭৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। কাজিরহাট থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category