• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
টিম্বারকে বিশ্রাম, ইপ্সউইচের বিপক্ষে আর্সেনালের দারুণ জয় সিগারেট উৎপাদনে ব্যবহৃত ব্যান্ডরোলের অপব্যবহার এবং ভ্যাট চালান ছাড়া পণ্য বিক্রির মাধ্যমে সরকারের প্রায় সাড়ে ৭২ কোটি টাকা রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন করেছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ পর্তুগালে শিক্ষার্থীদের রেসিডেন্সে নতুন শর্ত পূর্ণিমার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, বয়স যেন শুধুই সংখ্যা ঘুমাতে গেলেই দুশ্চিন্তা? যেভাবে কাটাবেন ‘স্লিপ অ্যাংজাইটি’ শিরোনাম: সুদমুক্ত সহায়তার মহৎ শিক্ষা কর্জে হাসানা ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং গণেশ উৎসবে দিশার পোশাক ঘিরে বিতর্ক, উঠল ড্রেস কোডের প্রশ্ন

খাবারের খরচ যুক্ত করেও ২০২৭ সালের হজের খরচ কমাল সরকার : ধর্মমন্ত্রী

তুলি আক্তার / ১১ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

পবিত্র হজ পালনকে আরও সহজ ও সাশ্রয়ী করতে ২০২৭ সালের হজ প্যাকেজের মূল্য কমিয়েছে সরকার। নতুন প্যাকেজে খাবারের খরচ অন্তর্ভুক্ত করার পরও আগের বছরের তুলনায় হজের মোট ব্যয় কমানো হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং হজের ব্যয় কমাতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন ধর্মমন্ত্রী।

ধর্মমন্ত্রী জানান, বিমান ভাড়া ও অন্যান্য ব্যয় কমিয়ে ২০২৭ সালের হজ প্যাকেজগুলো পুনর্বিন্যাস করা হয়েছে। ২০২৬ সালে হজ প্যাকেজ-১-এর মূল্য ছিল ৬ লাখ ৯০ হাজার ৫৭৭ টাকা। ২০২৭ সালে ৭৫ হাজার ৩৫৪ টাকা কমিয়ে এ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২২৩ টাকা। এই প্যাকেজের মূল্যের মধ্যেই খাবার বাবদ ৩৯ হাজার ১৩৬ টাকা অন্তর্ভুক্ত রয়েছে।

অন্যদিকে, ২০২৬ সালে হজ প্যাকেজ-২-এর মূল্য ছিল ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা। এবার ৫৩ হাজার ২৩৩ টাকা কমিয়ে এ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এর মধ্যেও খাবারের জন্য ২৯ হাজার টাকা অন্তর্ভুক্ত রয়েছে।

এ ছাড়া ২০২৬ সালে হজযাত্রীদের বিমান ভাড়া ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। ২০২৭ সালে তা ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

ধর্মমন্ত্রী বলেন, সাধারণত সময়ের সঙ্গে বিভিন্ন সেবার ব্যয় বাড়লেও হাজিদের আর্থিক সুবিধা নিশ্চিত করতে হজ প্যাকেজ ও বিমান ভাড়া কমানো সরকারের একটি ব্যতিক্রমী সাফল্য।

তিনি জানান, ২০২৬ সালের সরকারি ব্যবস্থাপনায় মোট ৪ হাজার ৩৮১ জন হজযাত্রী সৌদি আরব সফর করেন। সুষ্ঠু ব্যবস্থাপনার ফলে নির্ধারিত ব্যয়ের তুলনায় ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা উদ্বৃত্ত থাকে।

কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রেখে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (BEFTN) মাধ্যমে ওই অর্থ সংশ্লিষ্ট হাজিদের নিজ নিজ ব্যাংক হিসাবে ফেরত পাঠানো হয়েছে বলেও জানান ধর্মমন্ত্রী।

তিনি আরও জানান, বাংলাদেশের সাম্প্রতিক সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনার প্রশংসা করেছেন সৌদি আরবের হজ মন্ত্রী। হাজিদের সেবায় সততা, স্বচ্ছতা ও মানবিকতার এই ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন ধর্মমন্ত্রী।
তুলি আক্তার/অনলাইন ডেস্ক বিপিসি বাংলা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category