• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
টিম্বারকে বিশ্রাম, ইপ্সউইচের বিপক্ষে আর্সেনালের দারুণ জয় সিগারেট উৎপাদনে ব্যবহৃত ব্যান্ডরোলের অপব্যবহার এবং ভ্যাট চালান ছাড়া পণ্য বিক্রির মাধ্যমে সরকারের প্রায় সাড়ে ৭২ কোটি টাকা রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন করেছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ পর্তুগালে শিক্ষার্থীদের রেসিডেন্সে নতুন শর্ত পূর্ণিমার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, বয়স যেন শুধুই সংখ্যা ঘুমাতে গেলেই দুশ্চিন্তা? যেভাবে কাটাবেন ‘স্লিপ অ্যাংজাইটি’ শিরোনাম: সুদমুক্ত সহায়তার মহৎ শিক্ষা কর্জে হাসানা ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং গণেশ উৎসবে দিশার পোশাক ঘিরে বিতর্ক, উঠল ড্রেস কোডের প্রশ্ন

মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা ৪ ডিসেম্বর হতে পারেমে

Reporter Name / ৫ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

২০২৬-২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা আগামী ৪ ডিসেম্বর নেওয়ার প্রাথমিক পরিকল্পনা করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। তবে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সময়সূচির ওপর নির্ভর করবে চূড়ান্ত তারিখ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, প্রাথমিকভাবে ৪ ডিসেম্বর ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। অক্টোবরের মাঝামাঝি বা শেষ সপ্তাহে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হলে নির্ধারিত তারিখেই পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জানান, এইচএসসি ফল প্রকাশের আগে মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া সম্ভব নয়। ফল প্রকাশের পর পুনর্নিরীক্ষণসহ ভর্তি আবেদন ও অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম শেষ করতে প্রায় এক মাস সময় প্রয়োজন হবে। এসব বিষয় বিবেচনায় নিয়েই ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, এইচএসসি ফল প্রকাশে দেরি হলে মেডিকেল ভর্তি পরীক্ষাও পিছিয়ে যেতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ঘোষিত ভর্তি পরীক্ষার সময়সূচিও বিবেচনায় নিতে হবে।

এবারও এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা একই দিনে নেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রশ্নপত্র প্রণয়ন, নম্বর বণ্টনসহ পরীক্ষাসংক্রান্ত আরও কিছু বিষয়ে আলোচনা চলছে। আগামী দেড় থেকে দুই সপ্তাহের মধ্যে এসব বিষয় চূড়ান্ত হতে পারে।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল। ওই পরীক্ষার ফল প্রকাশ করা হয় ১৪ ডিসেম্বর।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক বিপিসি বাংলা    


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category