• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন টিম্বারকে বিশ্রাম, ইপ্সউইচের বিপক্ষে আর্সেনালের দারুণ জয় সিগারেট উৎপাদনে ব্যবহৃত ব্যান্ডরোলের অপব্যবহার এবং ভ্যাট চালান ছাড়া পণ্য বিক্রির মাধ্যমে সরকারের প্রায় সাড়ে ৭২ কোটি টাকা রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন করেছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ পর্তুগালে শিক্ষার্থীদের রেসিডেন্সে নতুন শর্ত পূর্ণিমার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, বয়স যেন শুধুই সংখ্যা

ডায়াবেটিসে কোনটি বেশি উপকারী: মুড়ি নাকি চিড়া?

নিশাত  ইসলাম / ২৯ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিয়মিত খাদ্যাভ্যাসে সচেতন থাকা অত্যন্ত জরুরি। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে তিন বেলার মূল খাবারের পাশাপাশি বিকালের নাস্তা নির্বাচনেও বাড়তি সতর্কতার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদরা।

আমাদের দেশে নাস্তা হিসেবে মুড়ি ও চিড়া বেশ জনপ্রিয় হলেও, ডায়াবেটিক রোগীদের জন্য মুড়ির তুলনায় চিড়া খাওয়া অনেক বেশি নিরাপদ ও স্বাস্থ্যকর।বিশেষজ্ঞদের মতে, খাবারের গ্লাইসেমিক ইনডেক্স (জিআই) রক্তে শর্করার পরিমাণ দ্রুত বাড়াবে কি না তা নির্ধারণ করে। চিড়ার গ্লাইসেমিক ইনডেক্স তুলনামূলক কম (৩০ থেকে ৬০), যা খেলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে না। অন্যদিকে, প্রক্রিয়াজাত খাদ্য হওয়ায় মুড়ির গ্লাইসেমিক ইনডেক্স বেশ উচ্চ (৭০ থেকে ৮০)।

ফলে অতিরিক্ত মুড়ি খেলে দ্রুত রক্তে সুগার বেড়ে যেতে পারে।পুষ্টিমানের দিক থেকেও চিড়া এগিয়ে। চিড়াতে পর্যাপ্ত পরিমাণে ফাইবার, আয়রন ও ভিটামিন-বি রয়েছে। এটি সহজে হজম হয় এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে, যা ওজন ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে কার্যকর।

অপরদিকে, মুড়িতে ফাইবারের পরিমাণ কম থাকায় তা অতিরিক্ত খেলে ওজন বৃদ্ধির ঝুঁকি তৈরি হয়।তবে ডায়াবেটিক রোগীদের খাবার তৈরির নিয়মেও নজর দেওয়া জরুরি। পুষ্টিবিদরা জানান, চিড়া খাওয়ার সময় চিনি, গুড় বা কলা বর্জন করতে হবে। এর বদলে টকদই বা প্রচুর শাকসবজি দিয়ে চিড়ামাখা বানিয়ে খাওয়া সবচেয়ে উপকারী। আর মুড়ি খেতে চাইলে তা পরিমিত পরিমাণে (আধা কাপ থেকে এক কাপ) শসা ও সবজির সঙ্গে খাওয়া যেতে পারে।

নিশাত ইসলাম / অনলাইন ডেস্ক বিপিসি বাংলা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category