ভারতে বিভিন্ন অপরাধের অভিযোগে এক বছরে ৩ হাজার ৯১ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। ন্যাশনাল ক্রাইম ব্যুরো (এনসিআরবি) প্রকাশিত ২০২৪ সালের তথ্যভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিদেশিদের মাধ্যমে সবচেয়ে বেশি অপরাধের ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে। ২০২৪ সালে সেখানে বিদেশিদের বিরুদ্ধে ৯৯২টি মামলায় অভিযোগ আনা হয়।
এদিকে বিদেশিদের মধ্যে অপরাধের দায়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের তালিকায় বাংলাদেশিদের পরেই রয়েছে নাইজেরিয়ার নাগরিকরা। ২০২৪ সালে নাইজেরিয়ার ৫০৯ জন নাগরিককে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়। এছাড়া নেপালের ৪৭৬ জন এবং মিয়ানমারের ২৪৫ জন নাগরিকও গ্রেপ্তার হন।
সব মিলিয়ে ২০২৪ সালে ভারতে বিভিন্ন মামলায় মোট ৪ হাজার ৭৯৪ বিদেশিকে আটক করা হয়েছে। এর মধ্যে অধিকাংশই বাংলাদেশি নাগরিক। আটকদের মধ্যে ৯৪৪ জন বিদেশি নারী এবং ১১ জন তৃতীয় লিঙ্গের ব্যক্তি ছিলেন।
প্রতিবেদনটির তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
Leave a Reply