বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

ইসরায়েলি গুপ্তচরের ফাঁসি কার্যকর করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক, বিপিসি বাংলা
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১০ বার

দখলদার ইসরায়েল–এর হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বুধবার ফাঁসির মাধ্যমে দণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম ইহসান আফরেসথ। অভিযোগ অনুযায়ী, তিনি নেপালে গিয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কাছ থেকে প্রশিক্ষণ নেন এবং পরে ইরানের স্পর্শকাতর গোয়েন্দা তথ্য ইসরায়েলের কাছে পাচার করেন।

এদিকে পৃথক এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, হরমুজ প্রণালির আশপাশে থাকা ইরানের ৩৩টি মিসাইল সাইটের মধ্যে ৩০টি পুনরায় সক্রিয় করা হয়েছে। এতে ওই এলাকায় চলাচলকারী জাহাজগুলো ইরানি ক্ষেপণাস্ত্রের ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইরান মোবাইল লঞ্চার ব্যবহার করে দ্রুত অবস্থান পরিবর্তন করতে সক্ষম, ফলে যে কোনো জায়গা থেকে হামলার সম্ভাবনা রয়েছে। কিছু সাইটে স্থায়ী লঞ্চ প্যাডও প্রস্তুত রয়েছে, যেখান থেকে লক্ষ্যবস্তুতে সরাসরি ক্ষেপণাস্ত্র ছোড়া সম্ভব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category