বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

আল-আকসায় দুই ফিলিস্তিনি নেতার প্রবেশে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৬ বার

ফিলিস্তিনের ইসলামী আন্দোলনের দুই শীর্ষ নেতা শেখ রায়েদ সালাহ ও শেখ কামাল খতিব–এর বিরুদ্ধে আল-আকসা মসজিদে প্রবেশে ছয় মাসের নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েল। দখলদার ইসরায়েলি পুলিশের এক আদেশে বলা হয়েছে, ২০২৬ সালের ২৭ এপ্রিল থেকে ২৭ অক্টোবর পর্যন্ত তারা আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না।

মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি পুলিশের জেরুজালেম জেলা কমান্ডার অ্যাভশোলিম পেলেদের স্বাক্ষরিত আদেশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ১৯৭১ সালের ইসরায়েলি পুলিশ বিধিমালার আওতায় দেওয়া নির্দেশনায় বলা হয়, বিশেষ অনুমতি ছাড়া ওই দুই নেতা আল-আকসা মসজিদ চত্বরে প্রবেশ বা সেখানে অবস্থান করতে পারবেন না।

এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন শেখ কামাল খতিব। তিনি বলেন, ২০১৫ সালে ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ ঘোষণার পর থেকেই আন্দোলনের নেতাদের বিরুদ্ধে ধারাবাহিক দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। নিরাপত্তার যে অজুহাত দেখানো হচ্ছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই বলেও দাবি করেন তিনি।

খতিব আরও অভিযোগ করেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ এবং ২০২১ সালে তার বিরুদ্ধে দায়ের হওয়া উসকানিমূলক বক্তব্যের মামলার সঙ্গেও এই নিষেধাজ্ঞার সম্পর্ক রয়েছে।

গত কয়েক বছরে ইসরায়েলি কর্তৃপক্ষ একাধিকবার এই দুই নেতার ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে। এর মধ্যে আল-আকসায় প্রবেশে নিষেধাজ্ঞা ও তাদের সামাজিক-রাজনৈতিক কর্মকাণ্ড সীমিত করার পদক্ষেপও রয়েছে।

সাম্প্রতিক এই সিদ্ধান্ত এমন সময়ে এলো, যখন আল-আকসা মসজিদে প্রবেশাধিকার সীমিত করতে ইসরায়েল ধারাবাহিকভাবে নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে। বিশেষ করে ১৯৪৮ সালের ভূখণ্ডের ফিলিস্তিনি ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপের অভিযোগ দীর্ঘদিন ধরেই উঠে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category