যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি বন্ধে একটি সংক্ষিপ্ত ১৪ দফা সমঝোতা স্মারক চূড়ান্ত হওয়ার পথে রয়েছে বলে জানিয়েছে একটি আন্তর্জাতিক সূত্র। বিষয়টি নিয়ে শান্তি প্রচেষ্টার সঙ্গে যুক্ত একটি পাকিস্তানি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানায়।
বুধবার (৬ মে) রয়টার্সের বরাতে জানা যায়, দুই দেশের মধ্যে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং খুব শিগগিরই একটি এক পৃষ্ঠার সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে। সূত্রের দাবি, উভয় পক্ষ এখন চূড়ান্ত পর্যায়ের কাছাকাছি অবস্থানে রয়েছে।
এর আগে মার্কিন সংবাদমাধ্যম Axios-এর এক প্রতিবেদনে বলা হয়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের কাছ থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে প্রতিক্রিয়া প্রত্যাশা করছে। তবে এখনো কোনো চূড়ান্ত চুক্তি হয়নি।
প্রস্তাবিত এই সমঝোতা স্মারককে যুদ্ধ অবসানের একটি প্রাথমিক কাঠামো হিসেবে দেখা হচ্ছে। পরে বিস্তারিত শর্ত ও দীর্ঘমেয়াদি সমাধান নিয়ে আরও আলোচনা হবে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, এই সমঝোতা বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি বৈশ্বিক জ্বালানি বাজারেও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
Leave a Reply