• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন টিম্বারকে বিশ্রাম, ইপ্সউইচের বিপক্ষে আর্সেনালের দারুণ জয় সিগারেট উৎপাদনে ব্যবহৃত ব্যান্ডরোলের অপব্যবহার এবং ভ্যাট চালান ছাড়া পণ্য বিক্রির মাধ্যমে সরকারের প্রায় সাড়ে ৭২ কোটি টাকা রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন করেছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ পর্তুগালে শিক্ষার্থীদের রেসিডেন্সে নতুন শর্ত পূর্ণিমার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, বয়স যেন শুধুই সংখ্যা

মুকুল জামিলের আকস্মিক মৃত্যু, শোকের ছায়া সংগীত-অভিনয় অঙ্গনে

তুলি আক্তার / ১২ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ছবি সংগৃহীত

নিজ্ব প্রতিবেদক:

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন সংগীতশিল্পী ও অভিনেতা মুকুল জামিল। রোববার রাতে তাঁর মৃত্যু হয়। তাঁর আকস্মিক মৃত্যুতে সংগীত ও অভিনয় অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

মুকুল জামিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন সহকর্মী ও ভক্তরা। অভিনয়শিল্পী সংঘও তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে।

সংগীতশিল্পী মিলন মুকুল জামিলকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, হঠাৎ তাঁর চলে যাওয়া অত্যন্ত কষ্টের। মুকুল জামিল ছিলেন একজন সংগীতশিল্পী। তবে মিলনের ‘সেলফি’ গানসহ তাঁর বেশ কয়েকটি গানে অভিনেতা ও মডেল হিসেবেও কাজ করেছেন তিনি।

ছোটবেলা থেকেই রবীন্দ্রসংগীতের প্রতি আগ্রহ ছিল মুকুল জামিলের। বোনের হাত ধরে সংগীতজগতে পথচলা শুরু করেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে ৩০টির বেশি মিক্স অ্যালবামে কাজ করেছেন। প্রকাশিত হয়েছে তাঁর একক অ্যালবাম ‘আমি তো এমনই’।

‘মন’, ‘আচ্ছা’, ‘বিলবোর্ড’, ‘ভালবাসার মানে’ ও ‘ফাগুনের হাওয়া’সহ তাঁর বেশ কিছু গান শ্রোতাদের কাছে পরিচিতি পায়। ‘চায়ের চুমুকে’ গানটিও প্রচারিত হয়েছে এটিএন বাংলায়।

সংগীতের পাশাপাশি অভিনয়েও কাজ করেছেন মুকুল জামিল। ‘ওয়েডিং বেলস’ (২০১৯), ‘আমানুষ’ (২০২২) ও ‘ছাত্রী বউ’ (২০২৪) চলচ্চিত্রে তাঁর অভিনয় রয়েছে।

 তুলি আক্তার/ অনলাইন ডেস্ক বিপিসি 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category