• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন টিম্বারকে বিশ্রাম, ইপ্সউইচের বিপক্ষে আর্সেনালের দারুণ জয় সিগারেট উৎপাদনে ব্যবহৃত ব্যান্ডরোলের অপব্যবহার এবং ভ্যাট চালান ছাড়া পণ্য বিক্রির মাধ্যমে সরকারের প্রায় সাড়ে ৭২ কোটি টাকা রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন করেছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ পর্তুগালে শিক্ষার্থীদের রেসিডেন্সে নতুন শর্ত পূর্ণিমার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, বয়স যেন শুধুই সংখ্যা

সহ-অভিনেতার নিরাপত্তাহীনতা পছন্দ নয় শেহনাজের

তুলি আক্তার / ৪ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

সহ-অভিনেতার নিরাপত্তাহীনতার আচরণ একেবারেই পছন্দ করেন না বলিউড অভিনেত্রী শেহনাজ গিল। এমন পরিস্থিতিতে কাজের পরিবেশ নষ্ট হলে পেশাগত সম্পর্কের বাইরে আর কোনো যোগাযোগ রাখতে আগ্রহী নন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কাজের ধরন ও সহ-অভিনেতাদের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন শেহনাজ।

সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়, কোনো সহ-অভিনেতা তাঁকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগলে তিনি কীভাবে পরিস্থিতি সামলান। জবাবে শেহনাজ বলেন, কেউ তাঁকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগলে তিনি তার থেকে দূরে থাকেন। সে ক্ষেত্রে পেশাগত দায়িত্বটুকুই পালন করেন তিনি।

অভিনেত্রীর ভাষায়, তখন শুধু অভিনয়ের মধ্যেই সম্পর্ক সীমাবদ্ধ রাখেন তিনি। অভিনয়ের বাইরে ব্যক্তিগত কোনো সম্পর্ক রাখার প্রয়োজন মনে করেন না।

তবে সব সহ-অভিনেতার সঙ্গে যে তাঁর এমন অভিজ্ঞতা হয়েছে, তা নয়। ‘সিং ভার্সেস কৌর ২’ ছবিতে গিপ্পি গ্রেবালের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে শেহনাজ জানান, তাঁরা দুজন সব সময় একে অপরকে সহযোগিতা করেছেন। নিজেদের কর্মজীবনে কীভাবে আরও এগিয়ে যাওয়া যায়, তা নিয়েও পরস্পরের সঙ্গে পরামর্শ করেছেন।

শেহনাজ মনে করেন, সহ-অভিনেতাদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হলে সেটির প্রভাব শুধু ব্যক্তিগত সম্পর্কেই পড়ে না, কাজের পরিবেশেও পড়ে। এমন পরিস্থিতিতে ছবির কাজও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করেন তিনি।

শেহনাজের অভিনয়জীবনের শুরু বড় পর্দায় নয়। ২০১৫ সালে পাঞ্জাবি গানের ভিডিওতে কাজের মাধ্যমে তাঁর পথচলা শুরু হয়। ২০১৭ সালে ‘সৎ শ্রীআকাল ইংল্যান্ড’ ছবির মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে তাঁর। এরপর একাধিক পাঞ্জাবি ছবিতে অভিনয় করেন তিনি।

২০১৯ সালে ‘বিগ বস ১৩’-এ অংশ নেওয়ার পর ভারতজুড়ে ব্যাপক পরিচিতি পান শেহনাজ। অনুষ্ঠানে তাঁর সরল ও অকপট আচরণ দর্শকদের নজর কাড়ে। ওই আসরে তৃতীয় স্থান অর্জন করেন তিনি।

এরপর ২০২৩ সালে ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির মাধ্যমে হিন্দি সিনেমায় অভিষেক হয় শেহনাজের। অভিনয়ের পাশাপাশি ‘ইক কুড়ি’ ছবির মাধ্যমে প্রযোজনাতেও যুক্ত হয়েছেন তিনি।

তুলি আক্তা/ অনলাইন ডেস্ক বিপিসি বাংলা  


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category