• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন টিম্বারকে বিশ্রাম, ইপ্সউইচের বিপক্ষে আর্সেনালের দারুণ জয় সিগারেট উৎপাদনে ব্যবহৃত ব্যান্ডরোলের অপব্যবহার এবং ভ্যাট চালান ছাড়া পণ্য বিক্রির মাধ্যমে সরকারের প্রায় সাড়ে ৭২ কোটি টাকা রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন করেছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ পর্তুগালে শিক্ষার্থীদের রেসিডেন্সে নতুন শর্ত পূর্ণিমার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, বয়স যেন শুধুই সংখ্যা

এবার ফিলিস্তিনি গ্রামে ঢুকে মিছিল করল ইসরায়েলি বসতিরা

জারা  ইসলাম / ৩১ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

ধিকৃত পশ্চিম তীরের নাবলুস-সংলগ্ন ফিলিস্তিনের গ্রাম তাল এবং সারার ভেতর দিয়ে মিছিল করেছে একদল ইসরায়েলি বসতি স্থাপনকারী। এ সময় তাদের সঙ্গে দেশটির সামরিক বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ফিলিস্তিনি বাসিন্দাদের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইসরায়েলি সেনাদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বসতি স্থাপনকারীরা গ্রাম দুটির ভেতরের রাস্তা ব্যবহার করে উসকানিমূলকভাবে হেঁটে যান। মিছিল চলাকালে পশ্চিম তীরের তাল গ্রামের কাছে একটি কবরস্থানে ব্যাপক ভাঙচুর চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা।

তাণ্ডব চালিয়ে তারা মৃত ফিলিস্তিনিদের ওপর তৈরি স্মৃতিফলক ও পাথরের কাঠামো ভেঙে চুরমার করে দিয়েছে।পশ্চিম তীরে সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের এমন উপস্থিতি ও তৎপরতা বৃদ্ধিতে স্থানীয় ফিলিস্তিনি জনগোষ্ঠীর নিরাপত্তা ও সার্বিক পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় মানবাধিকারকর্মীরা।

গ্রামের বাসিন্দারা আলজাজিরাকে জানান, ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওই মিছিলে সরাসরি সুরক্ষা দিচ্ছিল ইসরায়েলি সামরিক বাহিনী। বসতি স্থাপনকারীদের তাণ্ডবের প্রতিবাদ করতে গেলে ফিলিস্তিনিদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে ইসরায়েলি সেনারা।

জারা ইসলাম / অনলাইন ডেস্ক বিপিসি বাংলা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category