• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন টিম্বারকে বিশ্রাম, ইপ্সউইচের বিপক্ষে আর্সেনালের দারুণ জয় সিগারেট উৎপাদনে ব্যবহৃত ব্যান্ডরোলের অপব্যবহার এবং ভ্যাট চালান ছাড়া পণ্য বিক্রির মাধ্যমে সরকারের প্রায় সাড়ে ৭২ কোটি টাকা রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন করেছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ পর্তুগালে শিক্ষার্থীদের রেসিডেন্সে নতুন শর্ত পূর্ণিমার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, বয়স যেন শুধুই সংখ্যা

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৪৬৫ মামলা

নিশাত ইসলাম / ২৪ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ৪৬৫টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

বুধবার (২৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৪টি বাস, ১টি ট্রাক, ৮টি কাভার্ড ভ্যান, ১৮টি সিএনজি, ৪৬টি মোটরসাইকেলসহ মোট ১৪৬টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ১৪টি বাস, ৮টি ট্রাক, ২টি কাভার্ড ভ্যান, ১৫টি সিএনজি ও ১২২টি মোটরসাইকেলসহ মোট ১৯৪টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪৬ টি বাস, ৩টি ট্রাক, ১৮টি কাভার্ড ভ্যান, ৫২টি সিএনজি ও ১৪৭টি মোটরসাইকেলসহ মোট ৩২২টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪২টি বাস, ৪১টি ট্রাক, ৩৫টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ৬৬টি মোটরসাইকেলসহ মোট ২৮৫টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৪টি বাস, ৩টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৫৫টি সিএনজি ও ১২৬টি মোটরসাইকেলসহ মোট ২৯১টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ৪৩টি বাস, ৪৪ টি ট্রাক, ৩৯টি কাভার্ড ভ্যান, ৪৫টি সিএনজি, ৩৩১টি মোটরসাইকেলসহ মোট ৫৮৯টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৬৫টি বাস, ১৩টি ট্রাক, ১৭টি কাভার্ড ভ্যান, ৫০টি সিএনজি ও ১২২টি মোটরসাইকেলসহ মোট ৩৮২টি মামলা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ১৭টি বাস, ৩টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৪৩টি সিএনজি ও ৮৭টি মোটরসাইকেলসহ মোট ২৫৬টি মামলা হয়েছে।

এ ছাড়া অভিযানকালে মোট ৫৩৭টি গাড়ি ডাম্পিং ও ১৮৮টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এই অভিযান অব্যাহত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিশাত ইসলাম / অনলাইন ডেস্ক বিপিসি বাংলা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category