• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন টিম্বারকে বিশ্রাম, ইপ্সউইচের বিপক্ষে আর্সেনালের দারুণ জয় সিগারেট উৎপাদনে ব্যবহৃত ব্যান্ডরোলের অপব্যবহার এবং ভ্যাট চালান ছাড়া পণ্য বিক্রির মাধ্যমে সরকারের প্রায় সাড়ে ৭২ কোটি টাকা রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন করেছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ পর্তুগালে শিক্ষার্থীদের রেসিডেন্সে নতুন শর্ত পূর্ণিমার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, বয়স যেন শুধুই সংখ্যা

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল 

Reporter Name / ১৯ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
ছবিতে রাষ্ট্রপতি
ছবিতে রাষ্ট্রপতি

মোহাম্মদ মিলন আকতার
ঠাকুরগাঁও জেলা  প্রতিনিধি
ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ ৭ সেপ্টেম্বর (রোববার) সকালে সদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি), জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে গতকাল ৬ সেপ্টেম্বর (শনিবার) দুই দিনের সফরের প্রথম দিনে তিনি হেলিকপ্টারযোগে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে অবতরণ করেন। পরে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ, সেনুয়া কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত এবং সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নাগরিক কমিটির সংবর্ধনায় যোগ দেন। সেখানে ব্যাপক জনসমাগম ঘটে।
নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে মান্যবর রাষ্ট্রপতি বলেন, “নির্বাচনের পূর্বে যত সমস্ত প্রতিশ্রুতি দিয়েছি তা বাস্তবায়নে আমি আন্তরিক।”
তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের জন্য জমি ইতিপূর্বে ক্রয় করা হয়েছে, আজ তার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। মেডিকেল কলেজের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। ভুল্লি ও রুহিয়া থানা বাস্তবায়ন করা হয়েছে। ঠাকুরগাঁও বিমানবন্দরও দ্রুত চালু হবে। এছাড়া বাণিজ্য প্রসারের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”
স্থানীয়রা বলছেন, বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হলো, যা এই জেলার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।
তুলি আক্তার 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category