শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

শিবির নেতা জিসান কারাগারে, জামিন নামঞ্জুর

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১৬ বার
DinajpurTV |

ধর্ষণ ও জোরপূর্বক ভ্রূণ নষ্টের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়ার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার বিকেলে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৩-এর বিচারক তৈয়ব উদ্দিন আহমেদ এ আদেশ দেন।

এর আগে জিসান মিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিতর্ক তৈরি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ চার সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর বোর্ড তাকে সুস্থ ঘোষণা করে এবং পরে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহান জানান, মেডিকেল বোর্ডের পরীক্ষায় জিসানকে সুস্থ পাওয়া যাওয়ায় তাকে রিলিজ দেওয়া হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনির হোসেন পাটোয়ারী অভিযোগ করেন, হাসপাতাল থেকে আদালতে আনার প্রক্রিয়া নিয়ে কিছুটা অনিয়ম ও নাটকীয়তা ছিল। তার দাবি, প্রায় দুই ঘণ্টা সময় ধরে জিসানকে আনা-নেওয়ার বিষয়ে জটিলতা তৈরি হয় এবং পরে তাকে সরাসরি আদালতে হাজির করা হয়।

তবে শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category