• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
টিম্বারকে বিশ্রাম, ইপ্সউইচের বিপক্ষে আর্সেনালের দারুণ জয় সিগারেট উৎপাদনে ব্যবহৃত ব্যান্ডরোলের অপব্যবহার এবং ভ্যাট চালান ছাড়া পণ্য বিক্রির মাধ্যমে সরকারের প্রায় সাড়ে ৭২ কোটি টাকা রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন করেছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ পর্তুগালে শিক্ষার্থীদের রেসিডেন্সে নতুন শর্ত পূর্ণিমার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, বয়স যেন শুধুই সংখ্যা ঘুমাতে গেলেই দুশ্চিন্তা? যেভাবে কাটাবেন ‘স্লিপ অ্যাংজাইটি’ শিরোনাম: সুদমুক্ত সহায়তার মহৎ শিক্ষা কর্জে হাসানা ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং গণেশ উৎসবে দিশার পোশাক ঘিরে বিতর্ক, উঠল ড্রেস কোডের প্রশ্ন

দেশে ফিরেছেন ৫৭ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫২

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা / ৪৮ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১৩৮টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৭ হাজার ৪২২ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ১০৯ জন।

হজযাত্রীদের দেশে ফিরিয়ে আনার কার্যক্রমে সবচেয়ে বেশি যাত্রী পরিবহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটি ৬৭টি ফ্লাইটে ২৪ হাজার ৪৯৯ জন হাজিকে দেশে নিয়ে এসেছে। এছাড়া সৌদি এয়ারলাইনস ৫০টি ফ্লাইটে ১৯ হাজার ৮২৭ জন এবং ফ্লাইনাস ২১টি ফ্লাইটে ৮ হাজার ৩৮০ জন যাত্রী পরিবহন করেছে। অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে ফিরেছেন আরও ৪ হাজার ৭১৬ জন হজযাত্রী।

অন্যদিকে, চলতি বছরের হজ মৌসুমে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ৫২ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ৩৫ জন পুরুষ ও ১৭ জন নারী। মৃতদের বেশিরভাগই মক্কায় মারা গেছেন। সেখানে মৃত্যু হয়েছে ৩৭ জনের। এছাড়া মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজনের মৃত্যু হয়েছে।

হজযাত্রীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সৌদি আরবে পরিচালিত বাংলাদেশি চিকিৎসাকেন্দ্রগুলোও ব্যাপক সেবা প্রদান করেছে। এখন পর্যন্ত ৬৪ হাজার ৭৫১টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৭ হাজার ৯২০টি সেবা প্রদান করা হয়েছে বলে জানানো হয়েছে।

চলতি বছর ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জনসহ মোট ৭৮ হাজার ৫০০ হজযাত্রী সৌদি আরবে যান। হজ শেষে তাদের দেশে ফেরার কার্যক্রম শুরু হয় ৩০ মে থেকে। আগামী ৩০ জুন শেষ ফিরতি ফ্লাইট পরিচালিত হওয়ার কথা রয়েছে।

হজযাত্রীদের নিরাপদ ও সুশৃঙ্খল প্রত্যাবর্তন নিশ্চিত করতে সরকার, বিমান সংস্থা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category