শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫৮ লাখ টাকা

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১৩ বার

গাজীপুরের টঙ্গীর আউচপাড়া মোক্তারবাড়ি রোড এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ৫৮ লাখ টাকা ও কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

সোমবার রাতে বাবর গাজীর সাততলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন নরসিংদীর মাধবদী থানার মৃত আব্দুল মতিনের ছেলে আনোয়ার হোসেন (৩৫) এবং একই জেলার রায়পুরা থানার মৃত আমির হোসেনের ছেলে মো. শাওন।

পুলিশ সূত্র জানায়, ওই ফ্ল্যাটে মাদকের একটি বড় চালান নিয়ে দুই মাদক কারবারি অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে তল্লাশি চালিয়ে সাড়ে ১০ হাজার ইয়াবা, মাদক বিক্রির ৫৮ লাখ টাকা এবং কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category