• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
টিম্বারকে বিশ্রাম, ইপ্সউইচের বিপক্ষে আর্সেনালের দারুণ জয় সিগারেট উৎপাদনে ব্যবহৃত ব্যান্ডরোলের অপব্যবহার এবং ভ্যাট চালান ছাড়া পণ্য বিক্রির মাধ্যমে সরকারের প্রায় সাড়ে ৭২ কোটি টাকা রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন করেছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ পর্তুগালে শিক্ষার্থীদের রেসিডেন্সে নতুন শর্ত পূর্ণিমার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, বয়স যেন শুধুই সংখ্যা ঘুমাতে গেলেই দুশ্চিন্তা? যেভাবে কাটাবেন ‘স্লিপ অ্যাংজাইটি’ শিরোনাম: সুদমুক্ত সহায়তার মহৎ শিক্ষা কর্জে হাসানা ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং গণেশ উৎসবে দিশার পোশাক ঘিরে বিতর্ক, উঠল ড্রেস কোডের প্রশ্ন

হজ শেষে দেশে ফিরেছেন ৫২ হাজারের বেশি হাজি

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা / ৪৬ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ জন হাজি। বাংলাদেশ সময় ১২ জুন রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রকাশিত হজ বুলিটিনে এ তথ্য জানানো হয়েছে। একই সময়ে সৌদি আরবে হজ পালন করতে গিয়ে ৪৯ জন বাংলাদেশি হাজির মৃত্যুর খবর পাওয়া গেছে।

হজ বুলিটিনের তথ্য অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ২৮৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪৮ হাজার ২০২ জন।

ফেরত আসা হাজিদের পরিবহনে সবচেয়ে বেশি যাত্রী বহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সংস্থাটি ২১ হাজার ৯২০ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে। এছাড়া সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে ফিরেছেন ১৮ হাজার ৮৮০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের মাধ্যমে ফিরেছেন ৮ হাজার ৩৮০ জন। অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফিরেছেন আরও ৩ হাজার ৩১১ জন হাজি।

এ পর্যন্ত মোট ১২৩টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৫৫টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স ৪৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।

হজ উপলক্ষে সৌদি আরবে অবস্থানকালে চিকিৎসাসেবা নিয়েছেন ৬২ হাজার ২৪৩ জন বাংলাদেশি হাজি। অন্যদিকে এখন পর্যন্ত দেশটিতে ৪৯ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

চলতি বছরের হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট ছিল ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট পরিচালিত হয় ২১ মে। অন্যদিকে হাজিদের দেশে ফেরার কার্যক্রম শুরু হয়েছে ৩০ মে থেকে। ফিরতি ফ্লাইট চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category