শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

চৌগাছায় স্মার্ট প্রকল্পের আওতায় স্টেকহোল্ডারস লিংকেজ ওয়ার্কশপ অনুষ্ঠিত

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৮ বার
শিশুনিলয় ফাউন্ডেশনের উদ্যোগে ওয়ার্ল্ড ব্যাংক এবং পিকেএসএফ-এর আর্থিক সহায়তায় যশোরের চৌগাছায়, শিশুনিলয় ফাউন্ডেশনের এরিয়া অফিসে “Sustainable Microenterprise and Resilient Transformation – SMART” প্রকল্পের আওতায় Stakeholders Linkage Workshop অনুষ্ঠিত হয়েছে।
ফাউন্ডেশনের উপ-পরিচালক শেখ জাহাঙ্গীর আলীর সভাপতিত্বে এসময় অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষিবিদ শাহিন আলম । এ সময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ আনিছুজ্জামান।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা  ফারজানা ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনিয়র কৃষি কর্মকর্তা, সোহেল মাহমুদ, চৌগাছা আশরাফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম. রাসেল আশরাফ, SNF-এর সহকারী পরিচালক মাহফুজ হোসাইন, সহকারী পরিচালক শাহাজামাল হোসেনসহ শিশুনিলয় ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকর্তারা সে সময় উপস্থিত ছিলেন। এছাড়াও চৌগাছা, কোটচাঁদপুর, মহেশপুর, কালীগঞ্জ ও ঝিনাইদহ সদর থেকে আসা ৫০ জন ফলচাষী উদ্যোক্তা, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা ওয়ার্কশপে অংশ নেন।
আলোচনায় বক্তারা SMART প্রকল্প ও শিশুনিলয় ফাউন্ডেশনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। বক্তারা বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে ফলচাষীদের জীবনযাত্রার মান উন্নয়ন, পরিবেশবান্ধব ও স্বল্প খরচে ফলচাষ সম্প্রসারণ এবং বাজারজাতকরণ সক্ষমতা বৃদ্ধি সম্ভব হবে।
ওয়ার্কশপ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পারস্পরিক মতবিনিময় ও নেটওয়ার্কিং হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category