• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
টিম্বারকে বিশ্রাম, ইপ্সউইচের বিপক্ষে আর্সেনালের দারুণ জয় সিগারেট উৎপাদনে ব্যবহৃত ব্যান্ডরোলের অপব্যবহার এবং ভ্যাট চালান ছাড়া পণ্য বিক্রির মাধ্যমে সরকারের প্রায় সাড়ে ৭২ কোটি টাকা রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন করেছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ পর্তুগালে শিক্ষার্থীদের রেসিডেন্সে নতুন শর্ত পূর্ণিমার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, বয়স যেন শুধুই সংখ্যা ঘুমাতে গেলেই দুশ্চিন্তা? যেভাবে কাটাবেন ‘স্লিপ অ্যাংজাইটি’ শিরোনাম: সুদমুক্ত সহায়তার মহৎ শিক্ষা কর্জে হাসানা ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং গণেশ উৎসবে দিশার পোশাক ঘিরে বিতর্ক, উঠল ড্রেস কোডের প্রশ্ন

যমুনা সেতুতে দুর্ঘটনায় ৭ কিলোমিটার যানজট

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা / ৫৫ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

যমুনা সেতুর ওপর একাধিক গাড়ি দুর্ঘটনার কারণে ঢাকা–টাঙ্গাইল–যমুনা সেতু মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে প্রায় ৭ কিলোমিটার এলাকাজুড়ে যান চলাচল স্থবির হয়ে পড়ে। শুক্রবার ভোররাত থেকে সেতুর পূর্বপ্রান্ত থেকে কালিহাতি উপজেলার সল্লা পর্যন্ত এ যানজট ছড়িয়ে পড়ে, ফলে ঘরমুখো যাত্রী ও চালকেরা চরম ভোগান্তিতে পড়েন।

যমুনা সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, মহাসড়কে যানবাহনের চাপ অনেক বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে মোট ৩০ হাজার ৬৭৯টি যানবাহন পার হয়েছে। এর মধ্যে ভোররাতের দিকে সেতুর ওপর প্রথমে দুটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে, যা উদ্ধার করতে গিয়ে ঢাকামুখী লেনে দীর্ঘ সারির সৃষ্টি হয়।

পরে সকাল সাড়ে ৭টার দিকে সেতুর ওপর আরেকটি দুর্ঘটনা ঘটলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। দুর্ঘটনাগ্রস্ত যানবাহন সরাতে সময় লাগায় যানজট সল্লা পর্যন্ত বিস্তৃত হয়।

সেতু কর্তৃপক্ষ ও পুলিশ যৌথভাবে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে। তারা জানিয়েছে, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category