শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

অতিরিক্ত দায়িত্বে দেবহাটার ইউএনও: কালিগঞ্জে সংক্ষিপ্ত আয়োজনে ভূমি সপ্তাহ উদ্বোধন

হাফিজুর রহমান কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২০ মে, ২০২৬
  • ২৩ বার

উপজেলা নির্বাহী কর্মকর্তা শূন্য, সহকারী কমিশনার (ভূমি) ঢাকা, পাশ্ববর্তি দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন কুমার সাহা সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় অতিরিক্ত দায়িত্বে থাকায় দায়সারা ভাবে সাতক্ষীরার কালিগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন। জনসম্পৃক্ততা হীন, গুটি কয়েক রাজনৈতিক ব্যক্তিত্ব, সুধী, সাংবাদিক ও অল্প কয়েক জন ছাত্র-ছাত্রীর উপস্থিতিতে উপজেলা ভূমি অফিসের সামনে সকাল সাড়ে ৯ টায় সংক্ষিপ্ত শোভা যাত্রা প্রদক্ষিণ শেষে ও সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। উপজেলা পাঠাগারে কালিগঞ্জ উপজেলার অতিরিক্তে দায়িত্বে থাকা দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন কুমার সাহা সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আইসিটি কর্মকর্তা হেমন্দ্রনাথ সরকার, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু, উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান রোকন প্রমূখ। জেলা ও উপজেলার বিভিন্ন ভূমি অফিসের ঘুষ দুর্নীতি রুখতে “ভূমি সেবা সপ্তাহ বা ভূমি সপ্তাহ “যেন কেবল আনুষ্ঠানিকতা বা দায়সারা পালনে সীমাবদ্ধ না থাকে সেদিকে লক্ষ্য রেখে সরকার সম্প্রীতি অটোমেটেড ও জনবান্ধব সেবা চালু করেছে। জনগণের দুর্ভোগ কমাতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য রুখতে দেড় জুড়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি বরাদ্দে ও সরকারি খরচে সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানালেও জনসম্পৃপ্ততা না থাকায় হতাশ হয়েছে বলে উপজেলার সচেতন মহলের ধারণা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category