শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

আম ব্যবসায় প্রচারণা ও হয়রানির অভিযোগ তারেক রহমানের

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৯ বার

আম ব্যবসার বিরুদ্ধে সংঘবদ্ধ প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন আমজনতার দলের সদস্য সচিব মোঃ তারেক রহমান। তিনি দাবি করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে এবং এতে তার ব্যবসায়িক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

শনিবার (১৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর কিছু লোক তাকে হয়রানি করছে এবং বিভিন্ন গ্রুপ ও পেজে তার ব্যক্তিগত নম্বর ছড়িয়ে দিয়ে তাকে বিব্রত করা হচ্ছে।

তারেক রহমান পোস্টে লেখেন, তার বিরুদ্ধে একাধিকবার ষড়যন্ত্র করা হয়েছে এবং এবার আম বিক্রি বন্ধ করার উদ্দেশ্যে আবারও এমন প্রচেষ্টা চালানো হচ্ছে। তিনি এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ভাষায় অভিযোগ তোলেন।

তিনি আরও জানান, যারা আম কিনতে আগ্রহী, তারা সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তিনি তার পোস্টে উল্লেখ করেন, এ মৌসুমে উন্নতমানের হিমসাগর আম সরবরাহ করবেন।

পোস্টের শেষে তিনি নিজের হোয়াটসঅ্যাপ নম্বরও যুক্ত করেন বলে জানা গেছে, যাতে ক্রেতারা সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারেন।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বিষয়টিকে ব্যক্তিগত ব্যবসায়িক প্রচারণা হিসেবে দেখছেন, আবার কেউ অভিযোগ ও পাল্টা অভিযোগকে রাজনৈতিক টানাপোড়েনের অংশ হিসেবে ব্যাখ্যা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category