বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই ভাই নিহত

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৪ বার

ঢাকার কেরানীগঞ্জে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নাদিম (১৫) ও রাজন (১৪) নামে আপন দুই ভাই নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

বুধবার ভোরে ঢাকা-মাওয়া মহাসড়কের সার্ভিস লেনের তেঘরিয়া যাত্রীছাউনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই কিশোর দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের পারগেন্ডারিয়া এলাকার ইদু মিয়ার সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে চার বন্ধু একটি অটোরিকশায় চা খেতে হাসনাবাদের দিকে যাচ্ছিল। পথে তেঘরিয়া এলাকায় একটি বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নাদিম ও রাজনের মৃত্যু হয়। আহত হন অটোরিকশায় থাকা আরও দুইজন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে খবর পেয়ে হাসাড়া হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠায়।

হাসাড়া হাইওয়ে থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category