বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

হাম পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিং

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৭ বার

দেশে বিদ্যমান হাম পরিস্থিতি নিয়ে আজ বুধবার এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে দুপুর ১টায় এ ব্রিফিং অনুষ্ঠিত হবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ডা. এস এম জিয়াউদ্দিন হাওলাদার। এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী বিশ্বাস, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ সারওয়ার, পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি এবং পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. হালিমুর রশিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেবেন।

অনুষ্ঠানে আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা–এর প্রতিনিধিদেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category