বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

এক কোটি কর্মসংস্থান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১১ বার
লালমনিরহাট জেলা স্টেডিয়ামে প্রাণ-আরএফএল আয়োজিত চাকরি মেলা উদ্বোধনের অনুষ্ঠান।
আগামী পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী এ লক্ষ্য বাস্তবায়নে নেওয়া হয়েছে বিভিন্ন পরিকল্পনা, তথ্য তার।
সেখানে সাংবাদিকদের প্রশ্নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। বলেছেন, ‘দেশে বেকারত্ব এখন বড় একটি অভিশাপে পরিণত হয়েছে। এটি ভয়াবহ রূপ ধারণ করেছে। এ সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমান এরই মধ্যে নানা পরিকল্পনা গ্রহণ করেছেন। আগামী পাঁচ বছরের মধ্যে ধাপে ধাপে এসব পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করা হবে।’
এরই মধ্যে হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন শুরু হয়েছে বলে জানালেন তিনি। তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে আসাদুল হাবিব দুলুর বক্তব্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে শিগগির শুরু হবে এ প্রকল্পের কাজ।
অনুষ্ঠানে ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হকসহ প্রাণ-আরএফএল কোম্পানির বিভিন্ন কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category