বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

জামায়াতের নির্বাচনী ব্যয় সাড়ে ৪ কোটি টাকার হিসাব জমা

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৮ বার

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ২২৫ জন প্রার্থীর নির্বাচনী ব্যয়সহ দলের মোট ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১২ মে) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ–এর কাছে এ হিসাব বিবরণী জমা দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত হিসাব বিবরণীতে বলা হয়েছে, নির্বাচনে জামায়াতের মোট ব্যয় হয়েছে ৪ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা। এর মধ্যে ২২৫ জন প্রার্থীর জন্য দলীয় অনুদান হিসেবে ব্যয় করা হয়েছে ৪ কোটি টাকা। হিসাব অনুযায়ী, প্রতি প্রার্থী গড়ে প্রায় দেড় লাখ থেকে ২ লাখ টাকা পর্যন্ত দলীয় সহায়তা পেয়েছেন।

নির্বাচন কমিশনে জমা দেওয়া তথ্যে ব্যয়ের বিভিন্ন খাতের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে নির্বাচনী ইশতেহার ডিজাইন ও ছাপানো, সংবাদ সম্মেলনের আয়োজন, আপ্যায়ন, নির্বাচনী সামগ্রী পরিবহন, কেন্দ্রীয় নেতাদের সফর এবং আইসিসিতে বিজ্ঞাপন প্রচারের ব্যয়।

খাতভিত্তিক ব্যয়ের হিসাবে দেখা গেছে, নির্বাচনী প্রচারণায় ব্যয় হয়েছে ২০ লাখ ৯০ হাজার ৮২৭ টাকা। পরিবহন খাতে ব্যয় হয়েছে ৮ হাজার ৭০০ টাকা। এছাড়া জনসভা ও সফর বাবদ ১৪ লাখ ১৭ হাজার ৫৯৯ টাকা, স্টাফ খাতে ২ লাখ ৮৫ হাজার ৯০২ টাকা এবং আবাসন ও প্রশাসনিক কাজে ৯ লাখ ৪৪ হাজার ৯৪৪ টাকা ব্যয় করেছে দলটি। বিবিধ খাতে আরও ২ লাখ টাকা ব্যয়ের তথ্য হিসাব বিবরণীতে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category