বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

হিজলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম: ডিলারের বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বিপিসি বাংলা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১২ বার

বরিশাল জেলার হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির (১৫ টাকা কেজি দরে চাল) বিতরণে চরম অনিয়ম ও ডিলারের বিরুদ্ধে ‘স্বেচ্ছাচারিতার’ অভিযোগ উঠেছে। ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নির্ধারিত সুবিধাভোগীদের চাল না দিয়ে ৫ নং ওয়ার্ডের (চর নরসিংহপুর) লোকজনের মাঝে বিতরণ করার অভিযোগ পাওয়া গেছে ৪ নং ওয়ার্ডের ডিলার মোঃ দুলাল সরদারের বিরুদ্ধে। স্থানীয় ভুক্তভোগী কার্ডধারীদের অভিযোগ, ৪ নম্বর ওয়ার্ডের ডিলার হিসেবে মোঃ দুলাল সরদার দায়িত্ব পালন করলেও তিনি নিয়ম-নীতির তোয়াক্কা করছেন না। সরকারি নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট ওয়ার্ডের কার্ডধারী হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করার কথা থাকলেও, ডিলার দুলাল সরদার নিজের খামখেয়ালিমতো অন্য এলাকার ৫ নং ওয়ার্ড মানুষের মাঝে এই ত্রাণ বিতরণ করছেন। এতে ৪ নম্বর ওয়ার্ডের প্রকৃত সুবিধাভোগীরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। ভুক্তভোগী কার্ডধারীরা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সরকার নির্ধারিত সুলভ মূল্যের চাল তাদের জন্য বড় সহায়। কিন্তু ডিলারের এমন বৈষম্যমূলক আচরণের কারণে তারা খাদ্যসংকটে পড়ছেন। তারা অভিযোগ করেন, বারবার বিষয়টি নজরে আনলেও ডিলার নিজের সিদ্ধান্তে অটল থাকেন এবং কোনো সদুত্তর দেন না। এই অনিয়মের প্রতিকার চেয়ে এবং ডিলারের লাইসেন্স বাতিলসহ যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। তারা প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত চাল পাওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মন্তব্য পাওয়া না গেলেও, এলাকাবাসী মনে করছেন দ্রুত হস্তক্ষেপ না করলে সরকারি এই জনকল্যাণমূলক প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যাহত হবে।,,

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category