বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

চাটমোহরে কৃষকদল নেতার বাড়ি থেকে ৬০০ লিটার ভেজাল দুধ উদ্ধার

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৭ বার

চাটমোহর উপজেলায় কৃষকদল নেতার বাড়ি থেকে প্রায় ৬০০ লিটার ভেজাল দুধ উদ্ধার করেছে প্রশাসন। শনিবার সকাল ৯টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) পাবনার উপ-পরিচালক লুৎফর কবির-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বিলচলন ইউনিয়ন কৃষক দল-এর সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিনের বাড়ি থেকে ভেজাল দুধ ও দুধ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় আজিজল প্রামানিক নামে একজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। তবে অভিযান শুরুর আগেই আব্দুল মমিন এবং আল আমিন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

চাটমোহর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে উপজেলা কৃষক দল-এর সভাপতি লিটন বিশ্বাস জানান, এর আগেও ভেজাল দুধ কাণ্ডে আব্দুল মমিনকে শোকজ করা হয়েছিল। সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের প্রক্রিয়া নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category