বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

শিবগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১১ বার

বগুড়ার শিবগঞ্জে বসতবাড়িতে চুরির অভিযোগে গণপিটুনিতে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া মাতালপাড়া গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ছাতুয়া মাতালপাড়া গ্রামের শ্রী গোপাল চন্দ্রের বাড়ির দেয়াল কেটে এক ব্যক্তি চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাকে ঘিরে ফেলে। এরপর উত্তেজিত গ্রামবাসীর গণপিটুনিতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category