বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

চট্টগ্রামে এনসিপিতে ৭ শতাধিক ব্যক্তির যোগদান

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৫ বার

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র উদ্যোগে চট্টগ্রামে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে ড. মুহাম্মদ ইউনূসের পরিবারের এক সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাত শতাধিক ব্যক্তি আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব–এর জুলাই গণ-অভ্যুত্থান হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যোগদানকারীদের মধ্যে কনটেন্ট ক্রিয়েটর, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, প্রকৌশলী ও ব্যবসায়ীরা ছাড়াও এলডিপি ও বিএনপির কয়েকজন নেতাকর্মীও ছিলেন।

অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক ও নাহিদ ইসলাম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নবাগতদের ফুলেল শুভেচ্ছা জানান।

প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, চট্টগ্রামের ইতিহাস আন্দোলন-সংগ্রামের ইতিহাস এবং সূর্যসেন ও প্রীতিলতার মতো বিপ্লবীদের চেতনা ধারণ করেই এনসিপি সংগঠিত হবে। তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ায় সংখ্যালঘুদের জন্য সবচেয়ে নিরাপদ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলা হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা জরুরি।

অনুষ্ঠানে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় এসে সংস্কারের পথ থেকে সরে গেছে। তিনি নারী নেতৃত্ব শক্তিশালী করার ওপরও গুরুত্বারোপ করেন।

এনসিপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকার বলেন, জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নে কোনো আপস হবে না এবং প্রয়োজনে নতুন আন্দোলনের সূচনা চট্টগ্রাম থেকেই করা হবে।

অনুষ্ঠানে এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন সভাপতিত্ব করেন এবং মহানগরীর যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন সঞ্চালনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category