বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

গণভোট ইস্যুতে বিএনপিকে কটাক্ষ, রাজপথের হুঁশিয়ারি নাহিদের

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১০ বার

নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও সংবিধান সংস্কারের জন্য গণভোটের বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য দিচ্ছে না। গণভোটের রায় সংসদে বাস্তবায়ন না হলে আন্দোলন রাজপথে গড়াবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এদিন সন্ধ্যায় চবিতে সফরে যান নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহ। তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আল্-ফোরকান ও উপ-উপাচার্য (প্রশাসন) ড. মো. কামাল উদ্দিন–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা এবং জুলাই আন্দোলনে চবির শহীদ হৃদয় তরুয়া ও ফরহাদের অবদানের কথা স্মরণ করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয় যেন দলীয়করণ না হয়, সে বিষয়ে উপাচার্যকে আহ্বান জানান নাহিদ ইসলাম।

পরে চবি সাংবাদিক সমিতির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্টের পর থেকেই তারা দেশে গণতান্ত্রিক পরিবর্তন চেয়ে আসছেন। তবে বিএনপি গণভোটের বিষয়ে কোনো সুস্পষ্ট অবস্থান জানাচ্ছে না।

তিনি বলেন, আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি, জ্বালানি সংকট ও অন্যান্য সংকটের মধ্যে তারা চান না আন্দোলন রাজপথে গড়াক। কিন্তু সংসদে সমাধান না হলে আন্দোলন রাজপথে যাবে এবং সেটি সরকারের অবস্থানের ওপর নির্ভর করবে।

নাহিদ ইসলাম আরও বলেন, স্বজনপ্রীতি, দুর্নীতি ও দলীয়করণের বিরুদ্ধে ছাত্রসমাজ এবং তাদের দলের অবস্থান সবসময় ছিল। শিক্ষক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিরপেক্ষ রাখার আহ্বানও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category