বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে নিহত পিএইচডি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকার পথে

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১০ বার

যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়েছে। শনিবার সকালে মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। পরিবারের সদস্য ও স্বজনরা মরদেহ গ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

জানা গেছে, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে মরদেহ বহনকারী এমিরেটস–এর ইকে ০২২০ ফ্লাইট ঢাকার উদ্দেশে যাত্রা করে। দুবাইয়ে ট্রানজিট শেষে এমিরেটসের ইকে ০৫৮২ ফ্লাইটে শনিবার সকালে মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

মরদেহ দেশে পাঠানোর পুরো প্রক্রিয়ায় সহযোগিতা করেছে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট। মরদেহ বিমানে তোলার সময় কনস্যুলেটের একজন প্রতিনিধি অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

এর আগে স্থানীয় সময় বুধবার দুপুরে টাম্পায় বৃষ্টির জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।

একই ঘটনায় নিহত জামিল আহমেদ লিমন–এর মরদেহ গত ৪ মে দেশে পৌঁছায়। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই তরুণ-তরুণীর এই মর্মান্তিক মৃত্যুতে দেশে ও প্রবাসে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category