চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পশ্চিম কাঠগড় এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম ও আইসবার উৎপাদনের অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান–এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে চট্টগ্রাম জেলার নিরাপদ খাদ্য অফিসার ফরহান ইসলাম এবং বাংলাদেশ আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে আলিফ আইসক্রিম ফ্যাক্টরিতে অনিবন্ধিতভাবে নকল লেবেল ব্যবহার করে আইসক্রিম উৎপাদন ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
একই দিনে নাহিয়ান আইসবার নামের আরেকটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে অনিবন্ধিতভাবে আইসবার উৎপাদনের অভিযোগে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী আরও এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
মোট দুইটি প্রতিষ্ঠান থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানান নিরাপদ খাদ্য কর্মকর্তা ফরহান ইসলাম। তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
Leave a Reply